ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬

ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬ |
ফ্রান্সের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধের অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানকে ইসরায়েলে যাওয়ার জন্য আকাশসীমা ব্যবহার করতে দেয়নি ফ্রান্স। মঙ্গলবার (৩১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ফ্রান্স এ বিষয়ে ‘খুবই অসহযোগী’ আচরণ করেছে। তিনি উল্লেখ করেন, এই পদক্ষেপ নেওয়া হয়েছে এমন সময়, যখন একটি উচ্চ পর্যায়ের ইরানি কর্মকর্তাকে হটানোর অভিযান চলছে। এর আগে বার্তা সংস্থা রয়টার্স সূত্রের বরাতে জানিয়েছে, এই অস্বীকৃতি দেওয়া হয়েছিল সপ্তাহান্তে। এটি ইরান সংক্রান্ত চলমান সংঘাতের শুরু থেকে ফ্রান্সের প্রথম এ ধরনের পদক্ষেপ। এর আগে ইরানের ওপর হামলার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা

বন্ধ করে দিয়েছে স্পেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস সোমবার (৩০ মার্চ) এ ঘোষণা দেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মাদ্রিদে সাংবাদিকদের মার্গারিটা রোবেলস বলেন, আমরা ইরান যুদ্ধসংক্রান্ত কোনো কার্যক্রমে সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছি না। রয়টার্স জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে অভিযানে যাওয়ার সময় মার্কিন সামরিক বিমানগুলোকে এখন ন্যাটো সদস্য দেশ স্পেনকে এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করতে হবে। তবে জরুরি পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানা গেছে। স্পেনের অর্থমন্ত্রী কার্লস কুয়েরপো বলেন, এটি সেই নীতিরই অংশ, যার মাধ্যমে স্পেন সরকার এমন একটি যুদ্ধে অংশ নিতে বা সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে। এ যুদ্ধ একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইনের

বিরুদ্ধে শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর