মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের এককিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী দেশের মধ্যাঞ্চলের ইস্পাহানে এটি ভূপাতিত করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইস্পাহান শহরের আকাশে একটি মার্কিন তৈরি এমকিউ-৯ ড্রোন এবং পারস্য উপসাগরের কাসেম দ্বীপের ওপর একটি লুকাস ড্রোন ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, ভোরের দিকে ইসফাহানের আকাশ প্রতিরক্ষা ইউনিট সফলভাবে একটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করেছে। এটি মার্কিন-ইসরায়েলি বাহিনীর অন্তর্ভুক্ত ছিল। এটি একটি দীর্ঘ সময় নজরদারি চালানোর সক্ষমতাসম্পন্ন মানববিহীন আকাশযান। একই দিনে পৃথক আরেক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে কেশম দ্বীপের আকাশে একটি লুকাস ড্রোন

ভূপাতিত করা হয়েছে। ইরানি সূত্র জানিয়েছে, লুকাস ড্রোনটি যুক্তরাষ্ট্রে তৈরি হলেও এটি মূলত ইরানের কামিকাজি ড্রোন শাহেদের আদলে তৈরি। ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১৪৭টি শত্রু ড্রোন ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করে। এর আগে প্রায় আট মাস আগে দেশটির ওপর আকস্মিক হামলা চালানো হয়েছিল। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হন বলে দাবি করা হয়েছে। এছাড়া নারী ও শিশুসহ শতাধিক বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। এর জবাবে ইরান দ্রুত পাল্টা আক্রমণ শুরু করেছে

এবং ইসরায়েল-অধিকৃত অঞ্চল ও বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর