তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬

তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬ |
তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র হামলার খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ হিসেবে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বিষয়টি যৌথভাবে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনালাপে আরাগচি শত্রুদের ‘ভুয়া অপারেশন’ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, যেকোনো সম্ভাব্য দাবি যাচাই করতে যৌথ প্রযুক্তিগত সহযোগিতার জন্য ইরান প্রস্তুত। এর আগে সোমবার, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর থেকে তুরস্কে চার দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এরমধ্যে চতুর্থ দফার হামলা ন্যাটো বাহিনী আটকে দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের এককিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী

দেশের মধ্যাঞ্চলের ইস্পাহানে এটি ভূপাতিত করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইস্পাহান শহরের আকাশে একটি মার্কিন তৈরি এমকিউ-৯ ড্রোন এবং পারস্য উপসাগরের কাসেম দ্বীপের ওপর একটি লুকাস ড্রোন ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, ভোরের দিকে ইসফাহানের আকাশ প্রতিরক্ষা ইউনিট সফলভাবে একটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করেছে। এটি মার্কিন-ইসরায়েলি বাহিনীর অন্তর্ভুক্ত ছিল। এটি একটি দীর্ঘ সময় নজরদারি চালানোর সক্ষমতাসম্পন্ন মানববিহীন আকাশযান। অন্যদিকে ইউরোপে জ্বালানি সংকট দীর্ঘায়িত হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংগঠনটির জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন বলেন, চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি অস্থিরতা দেখা দিতে পারে। তিনি ইউরোপীয় দেশগুলোর সরকারকে

সম্ভাব্য দীর্ঘস্থায়ী সংকট মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি মন্ত্রীরা। সেখানে চলমান সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। জর্গেনসেন বলেন, বর্তমানে ইউরোপের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ভবিষ্যতে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তাই এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর