সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬ |
সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০টি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের জনবহুল এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল। খবর সৌদি গ্যাজেটের। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ধ্বংস করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ধাবিত হচ্ছিল। এছাড়া গত কয়েক ঘণ্টায় আকাশসীমার বিভিন্ন প্রান্তে হানা দেওয়া ১০টি ড্রোনকেও মাঝপথেই ধ্বংস করে দেওয়া হয়। সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ধ্বংস করা ড্রোনগুলোর অবশিষ্টাংশ সৌদি আরবের আল-খারজ এলাকার কিছু আবাসিক এলাকায় গিয়ে পড়ে। এতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ নাগরিকদের জানমালের সুরক্ষায় তাদের আকাশ

প্রতিরক্ষা ব্যবস্থা সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই সৌদি আরবে এই হামলার ঘটনা ঘটল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর