আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬

আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬ |
পাকিস্তানের সাবেক ধর্মবিষয়ক মন্ত্রী সাইয়্যাদ হামিদ সাইয়্যাদ কাজমি বাংলাদেশে এসে পৌঁছেছেন। তিনি চট্টগ্রামের হাটহাজারীর চিপাতলী কামিল মাদ্রাসায় বয়ান দেবেন বলে জানা গেছে। বাংলাদেশি নিরাপত্তা সংস্থাগুলো তার ওপর সতর্ক দৃষ্টি রাখছে। তিনি গতকাল ২৯শে মার্চ সকালে ঢাকায় আসেন এবং পরে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। কাজমি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন প্রভাবশালী নেতা। তিনি ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মুলতানের বাসিন্দা এই ইসলামী পণ্ডিত সুন্নি সম্প্রদায়ের মধ্যে সম্মানিত ব্যক্তিত্ব। তিনি তালেবান ও অন্যান্য চরমপন্থী সংগঠনের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। ২০০৯ সালের সেপ্টেম্বরে ইসলামাবাদে তার ওপর গুলিবর্ষণ হয়েছিল, যাতে তিনি ও তার নিরাপত্তারক্ষী আহত হন। তার এই দশ দিনের সফরে পুলিশি

নিরাপত্তা দেওয়া হয়েছে। আজ ৩০ ও ৩১শে মার্চ চিপাতলী কামিল মাদ্রাসায় ইসলামী স্কলারদের সঙ্গে তিনি আলোচনা করবেন। ১লা এপ্রিল চট্টগ্রাম মহানগর ও জেলার ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে বিস্তারিত বৈঠকের কথা রয়েছে। পাকিস্তানি সামরিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও ধর্মীয় ব্যক্তিত্বদের বাংলাদেশ সফর তিন মাস বন্ধ থাকার পর এটিই প্রথম উল্লেখযোগ্য সফর। এর আগে গত বছর অক্টোবরে পাকিস্তানের আরেক ইসলামী পণ্ডিত বাংলাদেশ সফর করেছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও