যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে স্থানীয় সময় শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। কর্তৃত্ববাদী শাসন, কঠোর অভিবাসন নীতি ও ইরান যুদ্ধের প্রতিবাদ জানাতে ওই কর্মসূচিতে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছিলেন। এক বছরেরও কম সময়ের মধ্যে এটি ছিল ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয় দফার বিক্ষোভ। ‘নো কিংস’ কর্মসূচির আওতায় এর আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ৩০০টির বেশি ইভেন্টে কমপক্ষে ৮০ লাখ মানুষ সমবেত হন। তবে মার্কিন কর্তৃপক্ষ জাতীয়ভাবে বিক্ষোভকারীর সংখ্যার কোনো আনুমানিক হিসাব দেয়নি। জনবহুল শহর নিউইয়র্কে কয়েক হাজার বিক্ষোভকারী সমবেত হয়েছিলেন। সেখানে ট্রাম্পের কট্টর সমালোচক ও অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো অংশ নিয়ে প্রেসিডেন্টকে স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি

হিসেবে অভিহিত করেন। আটলান্টা থেকে সান দিয়েগোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দিনের শেষ দিকে আলাস্কার বাসিন্দারাও এতে যোগ দেন। আটলান্টার সমাবেশে মার্ক ম্যাককাহি নামের একজন বলেন, জনগণের সম্মতি ছাড়া কোনো দেশ শাসিত হতে পারে না। বিক্ষোভকারীরা এখানে জড়ো হয়েছে, কারণ তারা মনে করছে যুক্তরাষ্ট্রের সংবিধান নানাভাবে হুমকির মুখে। পরিস্থিতি আর স্বাভাবিক নেই। অনেক কিছু ঠিকঠাক চলছে না। রাজধানী ওয়াশিংটন ডিসিতে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। তাদের অনেকের হাতে থাকা ব্যানারে ট্রাম্পের ক্ষমতা ছাড়ার দাবি ও ফ্যাসিবাদ রুখে দেওয়ার আহ্বান লেখা ছিল। ৬৭ বছর বয়সী রবার্ট পাভোসেভিচ বলেন, ট্রাম্প একের পর এক মিথ্যা বলেই যাচ্ছেন। অথচ কেউ কিছু বলছে না। মার্কিনিরা বর্তমানে এক ভয়াবহ

পরিস্থিতির মধ্যে আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?