ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’
আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’
আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প
মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন
ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর
ইসরায়েলের হামলায় ইরানের খোন্দাব ভারী পানি স্থাপনাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ।
সংস্থাটি জানায়, উত্তর-পশ্চিম ইরানের খোন্দাব ভারী পানি প্রকল্পে হামলার পর স্থাপনাটি ‘মারাত্মক ক্ষতির’ শিকার হয়েছে এবং বর্তমানে আর কার্যকর নেই।
এর আগে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছিল, স্থাপনাটিতে দুই দফা হামলা চালানো হয়েছে। যাচাই করা ভিডিওতে দেখা গেছে, হামলার সময় রিঅ্যাক্টরের কাছাকাছি এলাকায় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়।
তবে এ ঘটনায় কোনো হতাহত বা তেজস্ক্রিয় দূষণের খবর পাওয়া যায়নি। হামলার আগে ইসরায়েল স্থাপনাটি খালি করার নির্দেশ দিয়েছিল বলে জানা গেছে।
আইএইএ জানায়, উপগ্রহচিত্র ও স্থাপনাটির তথ্য বিশ্লেষণ করে তারা এ মূল্যায়নে পৌঁছেছে।
সংস্থাটি
আরও জানায়, ওই স্থাপনাটিতে ঘোষিত কোনো পারমাণবিক উপাদান ছিল না। সূত্র: বিবিসি
আরও জানায়, ওই স্থাপনাটিতে ঘোষিত কোনো পারমাণবিক উপাদান ছিল না। সূত্র: বিবিসি



