ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন
যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
ইরানি হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির শঙ্কা
ইউক্রেনের একটি ড্রোন ডিপোতে হামলা চালিয়েছে ইরান, যাতে দেশটির ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
হামলাটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইউক্রেনের একটি ডিপোকে লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালনা করেছে। শনিবার (২৮ মার্চ) তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি দাবি করেছে যে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেম সংরক্ষণাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়েছে। হামলায় ২১ জন ইউক্রেনীয় নিহত হওয়ার শঙ্কা রয়েছে।
আইআরজিসির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র জানান, দুবাইতে মার্কিন কমান্ডার ও সেনাদের অবস্থানকে লক্ষ্য করে হামলার পাশাপাশি ইউক্রেন সম্পর্কিত একটি অ্যান্টি-ড্রোন সিস্টেমের গুদামকেও টার্গেট করা হয়েছে।
তিনি দাবি করেন, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এবং নৌবাহিনীর যৌথ অভিযানে ওই স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। মুখপাত্র জানান, হামলার সময় সেখানে ২১ জন ইউক্রেনীয় উপস্থিত ছিলেন। তাদের ভাগ্য সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকলেও নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি এ দাবি করেছেন। শুক্রবার (২৭ মার্চ) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।