ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন
যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া
মানবিক সহায়তার অংশ হিসেবে ইরানের জন্য ৩১৩ টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে রাশিয়া। শুক্রবার (২৭ মার্চ) রাতে রাশিয়া টুডের (আরটি) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, এটি ইরানের জন্য রাশিয়ার পাঠানো চিকিৎসা সহায়তার দ্বিতীয় চালান। রেলপথে এই সহায়তা ইরানের সীমান্ত সংলগ্ন আজারবাইজানের শহর আস্তারায় পৌঁছানো হয়। সেখানে পৌঁছানোর পর রুশ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ইরান সরকারের অনুমোদিত প্রতিনিধিদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
এদিকে আজারবাইজানের ভেতর দিয়েই এর আগে রাশিয়া আরও একটি মানবিক সহায়তার চালান পাঠিয়েছে। আজারবাইজানের গণমাধ্যম জানিয়েছে, সে সময় সাতটি ট্রাকের একটি বহরে করে ১৪০ টনের বেশি সহায়তা সামগ্রী পরিবহন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, এই মানবিক সহায়তা কার্যক্রমটি পরিচালিত হয়েছে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে। পুরো কার্যক্রমে আজারবাইজান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সহায়তা পরিবহনে ট্রানজিট সুবিধা নিশ্চিত করেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে। পুরো কার্যক্রমে আজারবাইজান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সহায়তা পরিবহনে ট্রানজিট সুবিধা নিশ্চিত করেছে।





