ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ March, ২০২৬

ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ March, ২০২৬ |
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নতুন এক দফায় ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরাইলের সফেদ শহরের উত্তরাঞ্চলে অবস্থিত সামরিক কমান্ডকে লক্ষ্যবস্তু করেছে। আইআরজিসি বুধবার (২৫ মার্চ) ঘোষণা করেছে, তারা 'অপারেশন ট্রু প্রমিজ ৪'-এর অধীনে আমেরিকান ও জায়নবাদী শত্রুদের বিরুদ্ধে ৮০তম ধাপের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে অবস্থিত জায়নবাদী শাসনের কৌশলগত পয়েন্ট এবং সামরিক কেন্দ্রগুলো আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সে এই বাহিনী জানিয়েছে, সর্বশেষ দফার প্রতিশোধমূলক হামলা লেবাননের হিজবুল্লাহ এবং দক্ষিণ লেবাননের মজলুম জনগণের গর্বিত অভিযানের সমর্থনে পরিচালিত হয়েছে। আইআরজিসির মতে, এই অভিযানে সুনির্দিষ্টভাবে সফেদ শহরের উত্তরাঞ্চলে অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর সামরিক কমান্ডকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা ফিলিস্তিনের উত্তর সীমান্ত বরাবর আক্রমণ ও প্রতিরক্ষার

জন্য বাহিনী মোতায়েন ও পরিচালনার দায়িত্ব পালন করে। তারা আরও উল্লেখ করেছে, এই অভিযান ‘শিশু-হত্যাকারী’ ইসরাইলি শাসনের বিরুদ্ধে পূর্বঘোষিত ধারাবাহিক অভিযানের সূচনা মাত্র। অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চল এবং গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অবস্থানগুলোতে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো ধরনের বিবেচনা ছাড়াই ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাবে। এছাড়া অধিকৃত ভূখণ্ডের প্রাণকেন্দ্র তেল আবিব, কিরিয়াত শমোনা এবং বনেই ব্রাকের লক্ষ্যবস্তুসহ মার্কিন ’সন্ত্রাসী’ বাহিনীর ঘাঁটি—আলি আল সালেম বিমান ঘাঁটি, ক্যাম্প আরিফজান, আল আজরাক (মুওয়াফফাক সালতি) বিমান ঘাঁটি এবং শেখ ঈসা বিমান ঘাঁটিতে নিখুঁত নিশানার তরল ও কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র এবং বিধ্বংসী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিসহ

বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিককে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসন ইরানের বিরুদ্ধে উস্কানিহীন বড় মাপের সামরিক অভিযান শুরু করে। সেই হামলায় ইরানের সামরিক ও বেসামরিক উভয় স্থানে ব্যাপক বিমান হামলা চালানো হয়, যার ফলে উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। এর জবাবে, ইরানি সশস্ত্র বাহিনী অধিকৃত ভূখণ্ড এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে থাকা আমেরিকান ও ইসরাইলি অবস্থান লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে তাদের প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করে আসছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং