সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬

সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬ |
গণহত্যাকারী ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে ইরান। এর অংশ হিসেবে নতুন করে আবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে মঙ্গলবার (২৪) মধ্যরাত থেকে প্রায় ৩০টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। অঞ্চলটি রিয়াদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরবের তেল ও জ্বালানি মজুদের ৭০ শতাংশই এই পূর্বাঞ্চলে অবস্থিত এবং এখানেই দেশটির প্রধান জ্বালানি অবকাঠামো ঘনীভূত। ইরান খুব চিন্তিত ও পরিকল্পিতভাবে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলা করছে, যেন সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সহজেই যুদ্ধের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে তেহরান। এই কৌশল ইরানকে বেশ সুবিধাজনক অবস্থায় রেখেছে। তারা কেবল পূর্বাঞ্চলীয় প্রদেশকেই লক্ষ্যবস্তু করছে না, বরং

দেশটির পশ্চিমাঞ্চলে লোহিত সাগর উপকূলের বন্দর নগরী ইয়ানবুতেও হামলা চালাচ্ছে। এটি কেবল এই অঞ্চলের এবং বিশ্ব অর্থনীতির ওপর বিশাল চাপ সৃষ্টি করছে না, বরং আঞ্চলিক রাজধানীগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের আরও অবনতি ঘটাচ্ছে। সূত্র: আল জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন