ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬

ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬ |
জার্মান গাড়ি নির্মাতা ভক্সওয়াগেন তাদের একটি কারখানাকে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা করছে বলে জানা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বরাতে ইয়েনিসাফাকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, জার্মানির ওসনাব্রুক শহরে অবস্থিত একটি কারখানাকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের জন্য ক্ষেপণাস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হতে পারে। এ জন্য ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস-এর সঙ্গে সম্ভাব্য চুক্তির আলোচনা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ঝুঁকিতে থাকা কারখানাটির প্রায় ২,৩০০ কর্মীর চাকরি টিকে যেতে পারে। একই সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের কাছে এই প্রতিরক্ষা প্রযুক্তি বিপণনের সুযোগ তৈরি হবে। সূত্রগুলো বলছে, চুক্তি চূড়ান্ত হলে আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যেই উৎপাদন

শুরু হতে পারে। এই উদ্যোগে জার্মান সরকারের সমর্থন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইসরায়েলের গাজা ও ইরানসংক্রান্ত সামরিক অভিযানের প্রেক্ষাপটে এই সহযোগিতা নিয়ে সমালোচনাও বাড়ছে। এই পদক্ষেপ ইউরোপের প্রতিরক্ষা খাতে নতুন ধরনের শিল্প সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে। ভক্সওয়াগেন সফল হলে বেসামরিক উৎপাদন থেকে সামরিক উৎপাদনে রূপান্তরের প্রবণতা বাড়তে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল