নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬

নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬ |
যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি বলেছেন, নিজেদের পরাজয়কে কোনোভাবেই চুক্তি হিসেবে তুলে ধরা উচিত নয়। খবর প্রেসটিভির। বুধবার দেওয়া এক বিবৃতিতে ইব্রাহিম দাবি করেন, যে সামরিক শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র গর্ব করত, তা এখন কৌশলগত পরাজয়ে পরিণত হয়েছে। তার ভাষায়, বিশ্বের স্বঘোষিত পরাশক্তি যদি এই পরিস্থিতি থেকে বের হতে পারত, তবে এতক্ষণে বেরিয়ে যেত। এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার ৪৮ ঘণ্টার আলটিমেটাম থেকে সরে দাঁড়ান। এর আগে ইরান সতর্ক করেছিল, তাদের অবকাঠামোয় হামলা হলে পুরো অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। ট্রাম্প তার সামাজিক

যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং চলমান সংঘাতের সমাধানের পথ খোঁজা হচ্ছে। তবে তেহরানের একটি সূত্র জানায়, ওয়াশিংটনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। যুলফাকারি আরও বলেন, প্রতিশ্রুতির যুগ শেষ। এখন বিশ্বে দুটি অবস্থান সত্য ও মিথ্যা। যারা স্বাধীনতার পক্ষে, তারা প্রচারণায় বিভ্রান্ত হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা হরমুজ সংকটে তেল উত্তোলন কমাচ্ছে কুয়েত স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ