ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬

ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ |
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখা এবং সেখানে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত এক সপ্তাহে ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সালমান। এসব আলোচনায় তিনি ইরানের বর্তমান শাসনব্যবস্থা অপসারণ না হওয়া পর্যন্ত সামরিক তৎপরতা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্টকে উৎসাহ দিয়েছেন। সৌদি যুবরাজের ধারণা, ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকলে অঞ্চলটি দীর্ঘমেয়াদে নিরাপত্তা ঝুঁকিতে থাকবে। এমনকি সংঘাত শেষ হলেও ইরান সৌদি আরবকে লক্ষ্য করে হামলা বা নৌপথে হুমকি অব্যাহত রাখতে পারে বলেও

তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। প্রকাশ্যে রিয়াদ কূটনৈতিক সমাধানের কথা বললেও পর্দার আড়ালে সালমানের অবস্থান বেশ কঠোর। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া সৌদি আরবের এই নেতা চান মার্কিন বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে বর্তমান শাসনব্যবস্থাকে দুর্বল করে দিক। নিউইয়র্ক টাইমসের সূত্রমতে, ইরানের জ্বালানি কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নিতে এবং বর্তমান সরকারের পতন ঘটাতে তিনি দেশটিতে সরাসরি মার্কিন স্থল অভিযানের পক্ষে মত দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল