ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন
যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই অঞ্চলে শান্তি আনতে পাকিস্তান সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শরিফ বলেছেন, ‘আমরা উপসাগরীয় অঞ্চলের গুরুতর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং দ্রুত উত্তেজনা প্রশমন, আলোচনা ও কূটনীতির জরুরি প্রয়োজনীয়তায় একমত হয়েছি।’
গত এক মাসে দুই নেতা বেশ কয়েকবার কথা বলেছেন। রমজান ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি যুদ্ধ শেষের প্রত্যাশাও পুনর্ব্যক্ত করেছেন তারা।
পাকিস্তান এই মুহূর্তে নিজেই প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে। দেশটির দক্ষিণ-পশ্চিমে ইরানের সঙ্গে সীমান্ত রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে পাকিস্তান কূটনৈতিকভাবে সতর্কভাবে পথ চলছে।
উপসাগর থেকে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে
পাকিস্তানের জন্য বড় সংকট তৈরি হবে বলে দেশটি আশঙ্কা করছে। গত বছর থেকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও রয়েছে।
পাকিস্তানের জন্য বড় সংকট তৈরি হবে বলে দেশটি আশঙ্কা করছে। গত বছর থেকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও রয়েছে।






