ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন
যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা না হলেও গত দুই দিনে তিনটি দেশ বার্তা আদান-প্রদানে মধ্যস্থতা করেছে। মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।
তুরস্ক, মিশর ও পাকিস্তান এই যোগাযোগে ভূমিকা রাখছে। এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলাদাভাবে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেছেন।
আলটিমেটাম শেষ হওয়ার আগেই ভোল পাল্টালেন ট্রাম্প
মধ্যস্থতাকারীরা বলছেন,
আলোচনা এখনো চলছে এবং কিছু অগ্রগতি হয়েছে। তাদের লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা এবং সমস্যাগুলোর সমাধান করা।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে। তিনি জানান, কূটনৈতিক প্রচেষ্টার কারণে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।
এর
আগে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিল। পরে সেই সময়সীমা বাড়ানো হয়। তবে ইরান এসব দাবি অস্বীকার করেছে। একটি নিরাপত্তা সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ট্রাম্পের বক্তব্যকে ভুল বলে উল্লেখ করেছে। তারা বলছে, যুক্তরাষ্ট্র আসলে সামরিক প্রস্তুতির জন্য সময় নিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো খারাপ চুক্তি হলে ইসরায়েল তা মেনে নেবে না। তথ্যসূত্র : শাফাক নিউজ