আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই হরমুজ প্রণালী খুলে যাচ্ছে। তখন এই বাণিজ্যিক পথটি যুক্তরাষ্ট্রও নিয়ন্ত্রণ করবে বলে জানান তিনি। তিনি আজ সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে চললে সেটা খুব শিগগিরই খুলবে। হরমুজে নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, এটা যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি এবং আয়াতুল্লাহ — যিনিই আয়াতুল্লাহ হোন, পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হোন, তার সঙ্গে মিলে এটা নিয়ন্ত্রণ করব। ইরানে শাসন পরিবর্তন নিয়েও কথা বললেন ট্রাম্প। তিনি বললেন, আর একটা খুব গুরুত্বপূর্ণ ধরনের শাসন পরিবর্তনও হবে। সংঘাতের

প্রথম ঘণ্টাগুলোয় ইরানের শীর্ষ নেতৃত্বের বড় অংশ নিহত হওয়ার কথা উল্লেখ করে তিনি বললেন, এমনিতেই একটা শাসন পরিবর্তন হয়ে গেছে। তারপর সপ্তাহান্তের আলোচনায় আশার আলো দেখছেন বলে ইঙ্গিত দিলেন ট্রাম্প। তিনি বললেন, আমরা এমন কিছু মানুষের সঙ্গে কথা বলছি যাদের আমি খুব যুক্তিবাদী, খুব দৃঢ় মনে করছি। এরা কারা তা ভেতরের মানুষরা জানেন, এরা খুব সম্মানিত। হয়তো তাদের একজনই হবেন ঠিক যাকে আমরা খুঁজছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও