ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা
সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য
এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ
নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক
আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা
আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২
জাইমা রহমানের বিরুদ্ধে ‘ডিজিটাল চরিত্র হনন’: ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারের ডাক ছাত্রলীগ নেতার
সিলেট ক্ষমতার পালাবদলে বিএনপি এখন রাষ্ট্রক্ষমতায়, আর আওয়ামী লীগ রাজপথের বিরোধী দল। কিন্তু রাজনৈতিক মতপার্থক্য যে নারীর সম্মানের পথে বাধা হতে পারে না, তারই দৃষ্টান্ত স্থাপন করলেন সিলেট জেলা ছাত্রলীগের নেতা মোতাচ্ছির আহমেদ। ক্ষমতাসীন দলের শীর্ষ পরিবারের সদস্য জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান ‘ডিজিটাল চরিত্র হনন’-এর তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় এই ছাত্রনেতা।
সম্প্রতি জাইমা রহমানকে জড়িয়ে কিছু কুরুচিপূর্ণ ভিডিও ও মন্তব্য ভাইরাল হওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ছাত্রলীগের এই নেতার বিবৃতিকে ‘ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি’র ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
মোতাচ্ছির আহমেদ মনে করেন, জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণা আওয়ামী লীগ বা ছাত্রলীগের কাজ নয়। বরং
সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব বাড়াতে জামায়াত-শিবিরের ‘বট বাহিনী’ ভুয়া আইডি ব্যবহার করে এই নোংরামি ছড়াচ্ছে এবং কৌশলে তার দায়ভার ছাত্রলীগের ওপর চাপানোর চেষ্টা করছে। তিনি বলেন, ‘আমরা প্রমাণ করেছি যে আদর্শের লড়াই রাজপথে হয়, কিন্তু কারও মা-বোনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা আমাদের শিক্ষা নয়।’ তিনি অভিযোগ করেন, যারা বিদেশ থেকে বা ছদ্মনামে এসব প্রচারণা চালিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে, তারা মূলত একটি বিশেষ মহলের পাতানো ফাঁদ। “জাইমা রহমানকে লক্ষ্য করে ডিজিটাল চরিত্র হননের যে নোংরা খেলা শুরু হয়েছে, তা সুস্থ রাজনীতির শত্রু। জামায়াত-শিবির ফেক আইডি ব্যবহার করে এই নোংরামি করছে এবং দায় আমাদের (ছাত্রলীগ) ওপর চাপানোর চেষ্টা করছে।” বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়ার মৃত্যুর সময় সজীব ওয়াজেদ জয়ের শোক প্রকাশ ও সৌজন্যের উদাহরণ টেনে মোতাচ্ছির আহমেদ বলেন, রাজনৈতিক শিষ্টাচার ও নৈতিকতাই রাজনীতির মূল ভিত্তি। তিনি বলেন, ‘বিরোধী দলে থাকলেও ক্ষমতাসীনদের মা-বোনদের ইজ্জত ও সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। ব্যক্তিগত আক্রমণ আমাদের দলের সংস্কৃতি নয়।’ বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে একজন বিরোধী দলীয় ছাত্রনেতার পক্ষ থেকে ক্ষমতাসীন দলের একজন নারী সদস্যের সম্মান রক্ষায় এমন প্রকাশ্য অবস্থান বিরল এবং প্রশংসনীয়। ভাইরাল ভিডিও নিয়ে যারা ট্রল বা উপহাস করছেন, তাদেরকে ‘সুস্থ রাজনীতির শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন মোতাচ্ছির। তিনি নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, শিবিরের পাতানো ফাঁদ বা ‘গেঞ্জামে’ পা দিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না। এই
নোংরামিকে উসকে না দিয়ে বরং তা বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। ডিজিটাল প্ল্যাটফর্মে চরিত্র হননের এই অপচেষ্টা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মনে করেন সিলেটের এই ছাত্রনেতা। তাঁর এই বক্তব্য বিরোধী দলের দায়িত্বশীল আচরণের একটি ইতিবাচক বার্তা হিসেবে রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে।