সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

কারখানা বন্ধের মিছিল বাড়ছেঃ ক্রুড ওয়েল সংকটে এবার বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি

ধানমন্ডিতে আদি-চিরায়ত রূপে ফিরল ‘মঙ্গল শোভাযাত্রা’- হাজারো বাঙালির অংশগ্রহণে বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সাগরে ইলিশের প্রাচুর্য হলেও সাধারণের নাগালের বাইরে: গত বছরের চেয়ে দাম বেড়েছে ১৫%

১৫ মিনিট বন্ধ থাকার পর ফের চালু মেট্রো রেল

পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার!

অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে?

একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ

সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না।

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ |
সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠান জাতির সাথে প্রহসন এবং প্রতারণার শামিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত এটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয় এবং এই নির্বাচনে সকল জনগণের রায়ের প্রতিফলন ঘটবে না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকবৃন্দ উৎকণ্ঠা প্রকাশ করেন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নীল দল মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জনগণের আকাঙ্ক্ষা ছিল – গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া এবং এদেশের সরকার গঠন প্রক্রিয়ায় সকল জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করা। কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। বাংলাদেশ আওয়ামী লীগসহ দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের বহু রাজনৈতিক দলকে নির্বাচনে

অংশগ্রহণ করতে না দিয়ে সরকার ও নির্বাচন কমিশন দেশে গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পরিবেশ গঠন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। নীল দল মনে করে, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার স্বার্থে তথা দেশের গণতান্ত্রিকে প্রক্রিয়াকে শক্তিশালী ও টেকসই করতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অপরিহার্য। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে একটি 'অংশগ্রহণমূলক' নির্বাচন না হলে দেশের সাধারণ জনগণের নিকট এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি কোনক্রমেই গ্রহণযোগ্য নির্বাচন হবে না। উপরন্তু, এ ধরনের অন্যায্য ও ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে এবং

চলমান রাজনৈতিক সংঘাত ও সহিংসতাকে দীর্ঘায়িত করে দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নতি ব্যাহত করবে। ইতোমধ্যেই সিপিডি, টিআইবি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ ইউনিয়নসহ দেশের শীর্ষ স্থানীয় থিংক ট্যাংকসমূহ আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি ইনক্লুসিভ তথা অন্তর্ভূক্তিমূলক নির্বাচন আয়োজনের জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের আদর্শে উজ্জীবিত নীল দল বর্তমান সরকারকে এ ধরনের একতরফা নির্বাচন আয়োজন থেকে সরে আসার আহ্বান জানাই এবং অবিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি করছি। - নীল দল, ঢাকা বিশ্ববিদ্যালয় ০৯ ফেব্রুয়ারি ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারখানা বন্ধের মিছিল বাড়ছেঃ ক্রুড ওয়েল সংকটে এবার বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি ধানমন্ডিতে আদি-চিরায়ত রূপে ফিরল ‘মঙ্গল শোভাযাত্রা’- হাজারো বাঙালির অংশগ্রহণে বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ ২০ মাসে ফাহিমের বিদেশ সফরের পেছনেই বিসিবির খরচ প্রায় ৪১ লাখ টাকা বিশ্লেষণঃ গনহত্যার দায় ও আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ট্রলের তোড়ে শিবিরের ‘বৈশাখ-ই আকবর’ হয়ে গেল ‘নববর্ষ উৎসব’ এমপি পদের দরদাম ১২ কোটি! চট্টগ্রামের বিএনপি নেত্রীর বিস্ফোরক দাবি যশোরে বিএনপির সন্ত্রাসী হামলা গুরুতর আহত ফুল চাষি নেতা আব্দুর রহিম মানুষের হাতে আহত হনুমান প্রথমে থানায়, পরে চিকিৎসা নিতে হাসপাতালে হাজির! সাগরে ইলিশের প্রাচুর্য হলেও সাধারণের নাগালের বাইরে: গত বছরের চেয়ে দাম বেড়েছে ১৫% নববর্ষ কবে থেকে শুরু ও বাংলা মাসের নামকরণ কীভাবে হলো দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু জেট ফুয়েল নিয়ে চট্টগ্রামে ভিড়ল জাহাজ, আসছে আরও দুই ডিজেলের চালান নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা বৈশাখের শোভাযাত্রা ৫ বিভাগে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৫ মিনিট বন্ধ থাকার পর ফের চালু মেট্রো রেল যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে চাপ দিচ্ছে সৌদি দক্ষিণ লেবাননে বহু ইসরায়েলি সেনা হতাহত পত্রিকাটি ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া খবর’ পরিবেশনকারী: ট্রাম্প