গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ জন নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি বাহিনীর হামলায় বুধবার (৪ ফেব্রুয়ারি) গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)-এর এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার সকালে তাদের জানানো হয়েছে যে রাফাহ ক্রসিং দিয়ে রোগী ও আহতদের সরিয়ে নেওয়ার কার্যক্রম আজকের জন্য বাতিল করা হয়েছে। এতে গুরুতর আহতদের চিকিৎসা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে, অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এক তরুণ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭১ হাজার ৮০৩ জন নিহত

এবং ১ লাখ ৭১ হাজার ৫৭৫ জন আহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাব জানাচ্ছে। এছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। সূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল