ইরানে বিক্ষোভে নিহতদের তালিকা প্রকাশ, চরম বিতর্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬

ইরানে বিক্ষোভে নিহতদের তালিকা প্রকাশ, চরম বিতর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের তালিকা প্রকাশ করেছে ইরান। এ তালিকায় প্রায় তিন হাজার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এতে মৃত্যুর সময়, স্থান, কারণ বা সংশ্লিষ্টদের পরিচয় উল্লেখ করা হয়নি। এ ঘটনায় দেশজুড়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সরকার সম্প্রতি অনলাইনে একটি তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় ২ হাজার ৯৮৬ জনের পূর্ণ নাম, পিতার প্রথম নাম এবং জাতীয় পরিচয় নম্বরের শেষ ছয় সংখ্যা রয়েছে। বাকি ১৩১ জন এখনো চিহ্নিত হয়নি। তালিকায় পুনরাবৃত্তি ও নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। ফলে সরকার একটি ওয়েবসাইট চালু করেছে। এ ওয়েবসাইটে মানুষ অনুপস্থিত নাম রিপোর্ট করতে

পারবে। তবে তালিকা হালনাগাদ কবে হবে, তা এখনো স্পষ্ট নয়। সরকার জানিয়েছে, সব নিহত দেশের সন্তান, কোনো পরিবারকে উপেক্ষা করা হবে না। তবে রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করছেন। এছাড়া জাতিসংঘের বিশেষ প্রতিবেদনে নিহতের সংখ্যা ২০ হাজারের বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে ইরান সরকার তাদের অভিযোগ প্রত্যাখ্যান করছে। এদিকে, দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষিতে বিনোদন জগতেও প্রতিবাদ দেখা দিয়েছে। অভিনেত্রী এলনাজ শাকারদোস্ট লিখিত বিবৃতিতে জানিয়েছেন, তিনি আর ইরানি সিনেমায় অভিনয় করবেন না । এছাড়া তিনি ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও বর্জন করার ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, আমি আর কখনো সেই ভূমিতে কোনো চরিত্রে অভিনয় করব না, যা রক্তের গন্ধে

ভরা। সাংবাদিকরা সরকারের কাছে জবাবদিহিতার বিষয়টি তুলে ধরেছেন। হাম-মিহান সংবাদপত্রের সাংবাদিক প্যারিসা হাসেমি বলেন, দেশটি দুর্নীতি, দারিদ্র্য, জ্বালানি ও জল সংকট, দূষণসহ নানা সমস্যা মোকাবিলা করছে, কিন্তু কেউ পদত্যাগ করেনি। তবে সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি শুধু আশা বজায় রাখার কথাই পুনরায় উল্লেখ করেছেন। এছাড়া ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনা সংবাদে সাংবাদিকদের সমালোচনার অংশ কাটছাঁট করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ