বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ February, ২০২৬

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ February, ২০২৬ |
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরান শুক্রবার ওমানে আলোচনায় বসতে সম্মত হয়েছে। এর প্রভাবে পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৫২ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে ৬৮ দশমিক ৪৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ৪ শতাংশ কমে ৬৪ দশমিক ২৩ ডলারে লেনদেন হয়েছে। এর আগের দিন বুধবার তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে যায়। এ সময়ে একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত আলোচনা

ভেঙে যেতে পারে। তবে পরে উভয় দেশের কর্মকর্তারা নিশ্চিত করেন, শুক্রবার আলোচনা অনুষ্ঠিত হবে। যদিও বৈঠকের আলোচ্য বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। বাজার বিশ্লেষকরা বলছেন, আলোচনাকে ঘিরে অনিশ্চয়তাই সাম্প্রতিক সময়ে তেলের দামে বড় ওঠানামার কারণ। আইজির বাজার বিশ্লেষক টনি সাইকামোর বলেন, আলোচনা ভেঙে পড়ার আশঙ্কায় তেলের দাম বেড়েছিল। তবে পারমাণবিক আলোচনা আবার শুরু হচ্ছে এমন খবরে সেই ভয় অনেকটাই কমে এসেছে। ইরান জানিয়েছে, তারা পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। এর মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণও অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় আলোচনার পরিধি আরও বিস্তৃত হোক। তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, মধ্যপ্রাচ্যে সশস্ত্র প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন এবং দেশের অভ্যন্তরীণ মানবাধিকার

পরিস্থিতিও আলোচনায় আনতে চায়। রয়টার্স জানিয়েছে, আলোচনার ঘোষণা এলেও উদ্বেগ পুরোপুরি কাটেনি। বাজারে আশঙ্কা রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি বাস্তবায়ন করতে পারেন। ইরান ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে চতুর্থ বৃহত্তম তেল উৎপাদক। দেশটির ওপর হামলা হলে তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। সংঘাতের ক্ষেত্রে শুধু ইরানের উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকিই নয়, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য তেল রপ্তানিকারক দেশগুলোর রপ্তানিও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালি দিয়ে। আর এ এলাকাটি ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকসহ ওপেকের একাধিক সদস্য দেশ তাদের অধিকাংশ অপরিশোধিত

তেল এই প্রণালির মাধ্যমে রপ্তানি করে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সিদ্ধান্ত সাম্প্রতিক ঝুঁকি প্রিমিয়াম কমাতে সহায়তা করেছে। তবুও যুক্তরাষ্ট্রের মজুত সংক্রান্ত তথ্য থেকে বুধবার বাজারে তেলের দাম কিছুটা সমর্থন পেয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন জানিয়েছে, জানুয়ারি ৩০-এ শেষ হওয়া সপ্তাহে দেশটিতে অপরিশোধিত তেল ও ডিস্টিলেটের মজুত কমেছে, যদিও গ্যাসোলিনের মজুত বেড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ