ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৬ |
ঢাকায় চালু হয়েছে তুরস্কের নতুন ভিসা আবেদন কেন্দ্র। আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তুরস্কের ভিসা আবেদন গ্রহণ করবে। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস এ তথ্য জানিয়েছে। মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দেশের বাইরে কয়েকটি দেশে পরিচালনা করলেও ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় কার্যক্রম শুরু করেছে। বনানীতে অবস্থিত এ ভিসা আবেদনকেন্দ্র রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করবে। আর দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাসপোর্ট সংগ্রহ করা যাবে। তবে ভিসা আবেদনের আগে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। ভিসা আবেদনকেন্দ্রটি বনানীর ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৭ নম্বর বাড়িতে কার্যক্রম চালাবে। ভিসা ফি কত তুরস্কের ভিসার ক্ষেত্রে সিঙ্গেল

এন্ট্রি ভিসা ফি (তিন মাস) ২৪ হাজার ৭৫০ টাকা, সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি (ছয় মাস) ২৭ হাজার ৬২৫ টাকা, সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি (১২ মাস) ৩০ হাজার ৫০০ টাকা, মাল্টিপল ভিসা ফি (তিন মাস) ৪১ হাজার টাকা, মাল্টিপল ভিসা ফি (ছয় মাস) ৪৩ হাজার ৮৭৫ টাকা, মাল্টিপল ভিসা ফি (১২ মাস) ৪৬ হাজার ৭৫০ টাকা, ডাবল ট্রানজিট ভিসা ফি (তিন মাস) ৩২ হাজার ২৫০ টাকা। এছাড়া প্রিমিয়াম লাউঞ্জ ফি ৮ হাজার টাকা, ফ্লাইট রিজার্ভেশন ফি ২৫০ টাকা, হোটেল রিজার্ভেশন ফি ২৫০ টাকা, বায়োমেট্রিক ফটো ফি ২০০ টাকা, এসএমএস চার্জ ৪০ টাকা এবং ফটোকপি ও প্রিন্টআউট ফি (প্রতি পিস) ১০ টাকা নির্ধারণ

করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব