*ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬

*ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি*

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ |
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক পর্যটক ও ব্যবসায়ীদের জন্য উদ্বেগজনক এক কেন্দ্রে পরিণত হয়েছে। চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টস কোং লিমিটেডের মালিক চার্লি তিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘অন অ্যারাইভাল ভিসা’ নিতে গিয়ে তিনি বিমানবন্দরে মারাত্মক সময় ক্ষয় ও হয়রানির শিকার হয়েছেন। তার পোস্টটি ভাইরাল হয়েছে এবং দেশের নীতিনির্ধারক ও পর্যটন খাতের জন্য বড়ই লজ্জার বিষয়। বিমানবন্দর সূত্র জানায়, আমেরিকার চাপের কারণে চীনা নাগরিকদের জন্য কঠোর নিয়ম আরোপ করা হয়েছে, আর পাকিস্তান ও তুরস্কের প্রভাবে ভারতীয় নাগরিকদের জন্যও নিয়ম কঠোর করা হয়েছে। পাসপোর্ট দেখার মাত্রেই চীনা ও ভারতীয় নাগরিকরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত ও চীন বিশ্বের প্রধান অর্থনীতি

এবং বৃহত্তম জনসংখ্যার দেশ। এমন অযথা ও বৈষম্যমূলক নিয়ন্ত্রণ তাদের বিনিয়োগ ও ব্যবসায়িক আগ্রহকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। পর্যটন খাতও প্রায় পুরোপুরি প্রভাবিত হচ্ছে। ড. ইউনুসের সরকারের বৈষম্যমূলক মনোভাব, রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক দুর্বলতা দেশের অর্থনীতি ও পর্যটন খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। একসময়ের সম্ভাবনাময় বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগ ও পর্যটন খাতের ক্ষেত্রে অনিশ্চয়তার অন্ধকারে ধুঁকছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, অব্যাহত এই হয়রানি এবং অযথা নিয়ন্ত্রণ দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে এবং বাংলাদেশকে ব্যবসায়ী ও পর্যটকদের কাছে অযোগ্য হিসেবে প্রমাণিত করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’