ভুল ইতিহাসের অভিযোগ তুলে বাতিল করল ১৫ হাজার বীর মুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষাৎকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬

ভুল ইতিহাসের অভিযোগ তুলে বাতিল করল ১৫ হাজার বীর মুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষাৎকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬ |
স্টাফ রিপোর্টার : শর্ত পূরণ না হওয়ার কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় একটি বৃহৎ প্রকল্পের আওতায় ধারণ করা প্রায় ১৫ হাজার বীর মুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষাৎকার বাতিল করেছে। একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, এ কাজে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো বিল পরিশোধ করা হবে না এবং ধারণ করা ভিডিও সাক্ষাৎকারগুলোও সংরক্ষণ করা হবে না। ডিডাব্লিউয়ের কনটেন্ট পার্টনার প্রথম আলোকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের কাজ পর্যালোচনা করে দেখা গেছে, ভিডিও সাক্ষাৎকারগুলোতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি। সাক্ষাৎকারে মুক্তিযোদ্ধাদের বক্তব্যে রয়েছে নানা অসংগতি, ঐতিহাসিক ঘটনার সময়কাল ও প্রেক্ষাপটে ভুল তথ্য এবং অভিজ্ঞতা উপস্থাপনায় ঘাটতি। কর্মকর্তাদের মতে, এসব ভিডিও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছালে মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভ্রান্তিকর

বা নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। এ কারণেই সাক্ষাৎকারগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু ভিডিও সাক্ষাৎকার নয়, বিগত সরকার আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে নেওয়া প্রায় ৫০ কোটি টাকার পুরো প্রকল্পই বাতিল করা হয়েছে। প্রকল্পটির নাম ছিল ‘বীরের কণ্ঠে বীরগাথা’। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২২ সালে এটি গ্রহণ করা হয়। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যেসব বীর মুক্তিযোদ্ধা এখনো জীবিত রয়েছেন, তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতি ও যুদ্ধকালীন ঘটনা ভিডিওর মাধ্যমে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ব্যয় ধরা হয়েছিল ৪৯ কোটি ৫৭ লাখ টাকা। এর আওতায় দেশব্যাপী মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ, ভিডিও ধারণ, সম্পাদনা এবং একটি ডিজিটাল আর্কাইভ

তৈরির পরিকল্পনা ছিল। তবে মন্ত্রণালয়ের বর্তমান পর্যালোচনায় বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নে পেশাদারিত্বের ঘাটতি ছিল এবং নির্ধারিত মান ও নির্দেশনা অনুসরণ করা হয়নি। মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে প্রশ্নমালা প্রস্তুত, তথ্য যাচাই, ইতিহাসবিদ বা গবেষকের তত্ত্বাবধান এবং ভিডিও সম্পাদনার মতো গুরুত্বপূর্ণ ধাপে দুর্বলতা ছিল। ফলে অনেক সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ সঠিকভাবে উঠে আসেনি। এ অবস্থায় প্রকল্পটি বহাল রাখা হলে রাষ্ট্রীয়ভাবে ভুল বা বিভ্রান্তিকর ইতিহাস সংরক্ষণের ঝুঁকি তৈরি হতো বলে মনে করছে মন্ত্রণালয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য জানতে চাইলে তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে প্রকল্প বাতিল এবং বিল পরিশোধ না করার সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে বলেও

ধারণা করছেন সংশ্লিষ্টরা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ কাজ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আবার নেওয়া হতে পারে, তবে সেক্ষেত্রে ইতিহাসবিদ, গবেষক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে আরও কঠোর মানদণ্ডে কাজ করার ওপর জোর দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান