শীত মৌসুমে চোখের রোগবালাই: ঝুঁকি ও লক্ষণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬

শীত মৌসুমে চোখের রোগবালাই: ঝুঁকি ও লক্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬ |
শীতকাল এলেই ত্বক ও শ্বাসতন্ত্রের সমস্যার পাশাপাশি চোখের বিভিন্ন রোগও বেড়ে যায়। বাতাসে আর্দ্রতা কমে যাওয়া, ধুলাবালির পরিমাণ বৃদ্ধি এবং ঠান্ডাজনিত অ্যালার্জির কারণে এ সময় চোখের অস্বস্তি ও সংক্রমণের প্রবণতা বেশি দেখা যায়। অনেক ক্ষেত্রেই এসব সমস্যা অবহেলা করা হয়, যা পরবর্তী সময়ে জটিল আকার ধারণ করতে পারে। শীতকালে চোখের অন্যতম সাধারণ সমস্যা হলো চোখের পানিস্বল্পতা বা ড্রাই আই। এ সময় বাতাস শুষ্ক থাকায় চোখের পানি দ্রুত বাষ্পীভূত হয়। ফলে চোখে খচখচ ভাব, জ্বালা, লালচে ভাব ও দৃষ্টি ঝাপসা হয়ে আসে। দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার ব্যবহারে এ সমস্যা আরও বেড়ে যায়। চোখের অ্যালার্জিও শীতকালে ব্যাপকভাবে দেখা যায়। কৃত্রিম সুতা বা পশমের কাপড়,

ধুলাবালি, ইটভাটার ধোঁয়া এবং ফুলের পরাগরেণু চোখে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এতে চোখ চুলকানো, লাল হওয়া ও পানি পড়ার সমস্যা হয়। এ ছাড়া শীতকালে পানির স্তর কমে যাওয়ায় খাল-বিল বা পুকুরের দূষিত পানিতে গোসল করলে চোখে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। শীত মৌসুমে ভাইরাসজনিত চোখ ওঠা হতে পারে। এতে চোখ লাল হয়ে যায়, প্রচুর পানি পড়ে, পিচুটি জমে এবং ব্যথা অনুভূত হয়। কখনও কখনও জ্বরও থাকতে পারে। আবার সর্দি-কাশি বা নাক বন্ধের কারণে চোখ থেকে অতিরিক্ত পানি পড়ার সমস্যাও দেখা দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ ঝুঁকি হলো সূর্যের অতিবেগুনি রশ্মি। শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকায় ইউভি রশ্মি চোখের কর্নিয়া ও রেটিনার ক্ষতি করতে পারে। তাই

এ সময় চোখে কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজনে হালকা রঙের চশমা ব্যবহার, পরিষ্কার পানি দিয়ে চোখ ধোয়া এবং চিকিৎসকের পরামর্শে কৃত্রিম চোখের পানি ব্যবহার উপকারী। লেখক : কনসালট্যান্ট, যশোর চক্ষু ক্লিনিক, যশোর

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির ‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম কমল