ভারতের সাথে বৈরিতা এখনই বন্ধ করুন: ঢাকাকে রাশিয়ার কড়া হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৫

ভারতের সাথে বৈরিতা এখনই বন্ধ করুন: ঢাকাকে রাশিয়ার কড়া হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৫ |
ভারতের সঙ্গে চলমান উত্তেজনা অবিলম্বে প্রশমিত করার জন্য ঢাকাকে স্পষ্ট ভাষায় সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা ঢাকার জন্য অপরিহার্য এবং তা করতে হবে— "যত দ্রুত সম্ভব"। ঢাকায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রাষ্ট্রদূত খোজিন একাত্তরের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে কড়া বার্তা দেন। তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পেছনে ভারতের ভূমিকা ছিল অনস্বীকার্য এবং সেই ঐতিহাসিক দায়বদ্ধতা ঢাকার ভুলে যাওয়া উচিত নয়। রাষ্ট্রদূত খোজিন বলেন, “যত দ্রুত আপনারা এই উত্তেজনা কমাবেন, ততই মঙ্গল। কারণ ঐতিহাসিকভাবে, একাত্তরে বাংলাদেশের জন্মের পেছনে ভারতের অবদান ছিল সবচেয়ে বেশি। রাশিয়াও তখন

এই প্রক্রিয়ায় সমর্থন দিয়েছিল। ভারত, বাংলাদেশ ও রাশিয়া—আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি।” আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে ঢাকা যখন গণরোষ, সংখ্যালঘু বিক্ষোভ এবং রাজনৈতিক অনিশ্চয়তার আগুনে পুড়ছে, ঠিক সেই মুহূর্তে রাশিয়ার এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতির আরও অবনতি রোধে এখনই রাশ টানা প্রয়োজন। ছাত্রনেতা শরীফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে যে নতুন অস্থিরতা ও ভারত-বিরোধী প্রচারণা শুরু হয়েছে, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের অন্যতম রূপকার এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর নেতা শরীফ ওসমান হাদীর মৃত্যুর পর থেকে সংগঠনটি রাজপথে তীব্র ভারত-বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বাংলাদেশের

বর্তমান পরিস্থিতিকে ১৯৭১ সালের পর ভারতের জন্য "সবচেয়ে বড় কৌশলগত দুঃস্বপ্ন" হিসেবে অভিহিত করেছে। শশী থারুরের নেতৃত্বাধীন এই কমিটি তাদের প্রতিবেদনে শঙ্কা প্রকাশ করেছে যে, শেখ হাসিনার পতন এবং আওয়ামী লীগের বিপর্যয়ের সুযোগে বাংলাদেশে ইসলামপন্থী শক্তির পুনরুত্থান ঘটছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং নতুন প্রজন্মের সাথে ভারতের বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে চীন ও পাকিস্তান তাদের প্রভাব বিস্তার করছে, যা এই অঞ্চলের ভূ-রাজনীতির জন্য এক অশনি সংকেত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া