হাদির হত্যাকারী ভারতের পালিয়ে গেছে এমন কোনো প্রমাণ নেই। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৫

হাদির হত্যাকারী ভারতের পালিয়ে গেছে এমন কোনো প্রমাণ নেই।

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৫ |
Addiiomal IG (crime and operations) খন্দকার রফিকুল ইসলাম এবং ডিবির প্রধান শফিকুল ইসলাম কয়েক ঘণ্টা আগে যৌথভাবে একটি সংবাদ সম্মেলন করেছেন। ইউনূস প্রশাসনের পক্ষ থেকে ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীর অবস্থান সম্পর্কে এটিই একমাত্র সরকারি বিবৃতি। দুজনই স্বীকার করেছেন যে, তাদের কাছে সন্দেহভাজন হত্যাকারীর সর্বশেষ অবস্থান সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই। তারা এটিও নিশ্চিত করেছেন যে, সন্দেহভাজন হত্যাকারী ভারতের সীমান্ত পার হয়ে গেছে এমন কোনো প্রমাণ তাদের হাতে নেই। তার মানে কি দাঁড়ায়? ওসমান হাদির হত্যাকারী ভারতে পালিয়ে গেছে এটি নিশ্চিত না। এমন কোনো তথ্য প্রমান নেই। তবুও এই বিষয়টি নিয়ে সম্প্রতি ভারতের বিরুদ্ধে ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে এনসিপির শীর্ষ নেতাদের

পক্ষ থেকে। আজও ওসমান হাদির পরিবারের সদস্যরা হাদির মৃত্যুর ঘটনায় ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। ঢাকায় ভারতের হাই কমিশনের দিকে মিছিল করার একাধিক চেষ্টা হয়েছে, আর অন্যান্য জেলায় ভারতের হাই কমিশনের অফিস ভাঙচুর করা হয়েছে। এগুলো সব চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এ মুহূর্তে, কেউই নিশ্চিতভাবে জানে না, কে বা কেন ওসমানকে হাদিকে হত্যা করেছে। তবুও, গুজব এবং নোংরা রাজনীতি তাকে একটি পৌরাণিক চরিত্রে পরিণত করেছে, যার ফলে জঙ্গিরা মিডিয়া হাউস, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ভারতীয় হাই কমিশনসহ অন্যান্য স্থানে হামলা চালিয়েছে। বাংলাদেশকে একটি অসভ্য দেশ হিসেবে পৃথিবীর সামনে তুলে ধরা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া