গণমাধ্যমের বর্তমান ভূমিকা ও দেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন শেখ হাসিনা: ‘আমার সময়ে সমালোচনার পূর্ণ স্বাধীনতা ছিল’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫

গণমাধ্যমের বর্তমান ভূমিকা ও দেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন শেখ হাসিনা: ‘আমার সময়ে সমালোচনার পূর্ণ স্বাধীনতা ছিল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ |
দেশের বর্তমান পরিস্থিতি এবং গণমাধ্যমের নীরবতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপে তাকে আত্মবিশ্বাসী ও দৃঢ় কণ্ঠে দেশের চলমান অবস্থা নিয়ে কথা বলতে শোনা গেছে। নিজের শাসনামলে মত প্রকাশের যে অবারিত স্বাধীনতা ছিল, তার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে তিনি সমালোচকদের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ফোনালাপে শেখ হাসিনা দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, তাঁর সময়ে যারা নিয়মিত সরকারের সমালোচনা করত, তারা এখন দেশের প্রকৃত দুরবস্থা নিয়ে লিখতে ভয় পাচ্ছে। তিনি বলেন, “আমার খুব জানতে ইচ্ছা করে, ডেইলি স্টার

আর প্রথম আলো বাংলাদেশে যে অবস্থা থাকে, সেটা কি লেখার মত সাহস পায় এখন?” তাঁর এই বক্তব্যে মূলত বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর অদৃশ্য চাপ বা ভয়ের সংস্কৃতির বিষয়টিই উঠে এসেছে। নিজের শাসনামলে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, তিনি ক্ষমতায় থাকাকালীন তাকে নিয়ে সমালোচনা করার পূর্ণ স্বাধীনতা সবার ছিল। এমনকি তাকে ‘খুনি’ বা ‘ফ্যাসিবাদ’ বলে আখ্যায়িত করলেও তিনি কখনো কারও কণ্ঠ রোধ করেননি। তিনি বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তো ইচ্ছামত শেখ হাসিনাকে গালি দিতে পারতো, লিখতে পারতো, সমালোচনা করতে পারতো। সব করে বলতো মত প্রকাশের স্বাধীনতা নাই।” তাঁর এই বক্তব্য প্রমাণ করে যে, তিনি সমালোচনার

উর্ধ্বে উঠে গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করতেন। বিরোধীদের ‘ফ্যাসিবাদ’ তকমাকে চ্যালেঞ্জ জানিয়ে শেখ হাসিনা বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, “এখন দেখতেছে না ফ্যাসিবাদ কে? চোখ থাকলেই দেখা যায়।” তাঁর এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হলেও, বর্তমানে দেশের মানুষ হাড়েমজ্জায় টের পাচ্ছে প্রকৃত দুঃশাসন বা অরাজকতা কী। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, শেখ হাসিনার এই বক্তব্য তাঁর সমর্থকদের মনোবল চাঙ্গা করবে এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে নতুন করে ভাবতে শেখাবে যে, বিগত সময়ে তারা আসলে কতটা স্বাচ্ছন্দ্যে মত প্রকাশ করতে পারতেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া