চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫ |
চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম আজ রোববার থেকে স্থগিত করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করে তারা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চট্টগ্রামে আইভ্যাকের এ কার্যক্রম স্থগিত থাকবে। প্রসঙ্গত, ভারতীয় ভিসা কেন্দ্রকে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল চট্টগ্রামে। আইভ্যাকের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি পর্যালোচনার পর চট্টগ্রামে আইভ্যাকের কার্যক্রম আবার চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে। ‘চলমান নিরাপত্তা পরিস্থিতি’ বিবেচনায় গত বুধবার দুপুর দুইটা থেকে রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। সেদিন জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান

হাইকমিশন’ কর্মসূচি ছিল। তবে পরদিন বৃহস্পতিবার সকাল থেকে এই আইভ্যাকের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়। জানা যায়, চট্টগ্রামে ভিসা সেন্টারের পাশাপাশি ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনও রয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাত থেকেই এগুলোকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকে। কিছু উশৃঙ্খল জনতা বিক্ষোভ মিছিল নিয়ে এসব স্থাপনাতে জড়ো হয়। সেসময় ইট পাটকেলও নিক্ষেপ করে তারা। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সেই রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শান্ত-লিটন জুটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ কেন থমকে আছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, নেপথ্যে কী? বাস ভাড়া বাড়াল সরকার মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক শুক্রবারের মধ্যেই: ট্রাম্প ঢাকাসহ ২৩ জেলায় বাড়বে তাপপ্রবাহ লেবাননে সম্পদ লুট করছে ইসরাইলি সেনারা সিনেমায় আসা নিয়ে যা বললেন সিয়ামপত্নী দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না: সুনেরাহ বাংলাদেশে জ্বালানি সংকটের আশঙ্কায় থমকে যাচ্ছে গার্মেন্টস খাত, ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারতে সেচ সংকটে বিপর্যয়: “কৃষি কার্ড” নিয়ে পাম্পে পাম্পে ঘুরেও ডিজেল পাচ্ছেন না কৃষক, বোরো ধানে চিটা পড়ার আশঙ্কা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চালের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে বাড়ছে আদানির ইউনিট বন্ধ, জ্বালানি সংকটে লোডশেডিং বেড়েই চলেছে তেলের লাইনে দাঁড়াতেও ‘ভাড়া চালক’ সংকটে নতুন ব্যবসা আর্থিক অনিয়মের অভিযোগে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল, নতুন সেনসেশনের খেলা নিয়ে শঙ্কা যাই, ব্যারিস্টার সারা হোসেনকে আরেকটি লাইক দিয়ে আসি…