আইন-শৃঙ্খলা সংকটে বাংলাদেশ,হাদীর মৃত্যুর পর সহিংসতা ছড়িয়ে পড়ছে, নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ December, ২০২৫

আইন-শৃঙ্খলা সংকটে বাংলাদেশ,হাদীর মৃত্যুর পর সহিংসতা ছড়িয়ে পড়ছে, নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ December, ২০২৫ |
শরিফ ওসমান হাদীর মৃত্যুর পর সারাদেশে যে সহিংসতা ও বিক্ষোভের বিস্তার ঘটেছে, তা স্পষ্টভাবে প্রমাণ করে বাংলাদেশ আজ একটি গভীর আইন-শৃঙ্খলা সংকটের মধ্যে প্রবেশ করেছে। শোক ও ক্ষোভের আবেগকে কেন্দ্র করে ছাত্র-জনতার নামে রাজনৈতিক কর্মীদের অংশগ্রহণে যে আন্দোলন শুরু হয়েছিল, তা অল্প সময়ের মধ্যেই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও প্রাণঘাতী সহিংসতা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে, যা রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষার সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। ময়মনসিংহ অঞ্চলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে আগুন দেওয়ার ঘটনা পরিস্থিতির ভয়াবহতা প্রকাশ করে। খুলনায় দুর্বৃত্তদের

গুলিতে ব্যবসায়ী ইমদাদুল হক মিলনের মৃত্যু এবং লক্ষ্যভ্রষ্ট গুলিতে একজন পশু চিকিৎসকের আহত হওয়া দেখায়—এই সহিংসতা আর কেবল রাজনৈতিক প্রতিবাদে সীমাবদ্ধ নেই এটি সরাসরি সাধারণ মানুষের জীবননিরাপত্তাকে বিপন্ন করছে। চট্টগ্রাম অঞ্চলে সহিংসতা আরও বিস্তৃত ও সংগঠিত রূপ নেয়। সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে জনজীবন অচল করে দেওয়া হয়। সাবেক প্রতিমন্ত্রী নওফেল ও সাবেক এমপি বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ, পাশাপাশি ভারতীয় হাইকমিশনে হামলার চেষ্টা পরিস্থিতিকে আন্তর্জাতিক মাত্রায় নিয়ে যায়। এসব ঘটনায় স্পষ্ট হয়ে ওঠে—সরকার শুধু অভ্যন্তরীণ নিরাপত্তাই নয়, কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে। রাজধানী ঢাকায় পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক রূপ ধারণ করে। শাহবাগ ও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচির পাশাপাশি প্রথম আলো

ও ডেইলি স্টার পত্রিকা অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। ধানমন্ডি ৩২ নম্বর ভবন ও ছায়ানট ভবনে ভাঙচুর, প্রভাবশালী সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা এবং উত্তরা এলাকায় একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা প্রমাণ করে রাজধানীতেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরকারের হাতের বাইরে চলে গেছে। সামগ্রিকভাবে হাদীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট এই সহিংসতা আন্দোলন, রাজনৈতিক ক্ষোভ ও উসকানিমূলক গুজবের সমন্বয়ে দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এখন আর বিচ্ছিন্ন বা তাৎক্ষণিক নয় এটি রাষ্ট্রের শাসনক্ষমতা, নাগরিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তির ওপর সরাসরি প্রভাব ফেলছে। অবিলম্বে কার্যকর উদ্যোগ, দৃশ্যমান আইন প্রয়োগ এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে পরিস্থিতি

নিয়ন্ত্রণে না আনতে পারলে এই আইন-শৃঙ্খলা সংকট আরও গভীর ও বিপজ্জনক রূপ নিতে পারে—যার দায় সরকার এড়াতে পারবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের