ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি
প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে
টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ
রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি
রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা
বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু
বিজয় দিবসের ডিসপ্লেতে একাত্তরের সত্য—সহ্য করতে না পেরে শিশুদের উপর ঝাঁপিয়ে পড়ল জামায়াত–শিবির
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক ডিসপ্লেতে একাত্তরের নির্মম বাস্তবতা তুলে ধরেছিল একদল শিক্ষার্থী—পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকারদের হাতে বাঙালি নারীদের অপহরণের দৃশ্য। ইতিহাসের সেই নগ্ন সত্য প্রকাশ হতেই মুখোশ খুলে পড়ে একাত্তরের পরাজিত শক্তি জামায়াত–শিবিরের।
ডিসপ্লেটি দেখে ক্ষিপ্ত হয়ে জামায়াত–শিবির সংশ্লিষ্ট লোকজন কোমলমতি শিশুদের উপর ঠিক একাত্তরের কায়দায় ঝাঁপিয়ে পড়ে। স্বাধীন দেশের বিজয় দিবসে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চাওয়ার এই চেষ্টা নতুন নয়—এটি সেই পুরোনো রাজাকার মানসিকতারই ধারাবাহিকতা।
এক সময় ‘রাজাকারের বাচ্চা’ কথাটিতে যাদের গাত্রদাহ হয়েছিল, আজ তারাই প্রমাণ করছে—এটি কটুক্তি নয়, বরং রাজনৈতিক ও নৈতিক বাস্তবতা। মুক্তিযুদ্ধের নারকীয় অপরাধের দৃশ্য দেখলেই যারা ক্ষিপ্ত হয়, তারা কোন পক্ষের উত্তরসূরি—তা
আর ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। এই ঘটনা আবারও স্পষ্ট করে দিল, জামায়াত–শিবির আদর্শগতভাবে এখনো একাত্তরের বিপরীত মেরুতে দাঁড়িয়ে। বিজয়ের দিনে শিশুদের উপর হামলা চালিয়ে তারা দেখিয়েছে—তাদের রাজনীতি ইতিহাস অস্বীকারের, নারীর অপমান ঢাকার এবং যুদ্ধাপরাধের স্মৃতি মুছে ফেলার। বাংলাদেশের মানুষ ইতিহাস জানে, মনে রাখে। একাত্তরের সত্য ডিসপ্লে থেকে মুছে যাবে না—বরং প্রতিরোধের ভাষা হয়ে আরও উচ্চকণ্ঠে ফিরে আসবে।