সদ্য অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ ভুঁইয়ার নিয়োগ বাণিজ্য গাজীপুরে সিইও নিয়োগে ৬৫ কোটি টাকার ডিল! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫

সদ্য অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ ভুঁইয়ার নিয়োগ বাণিজ্য গাজীপুরে সিইও নিয়োগে ৬৫ কোটি টাকার ডিল!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ |
গাজীপুর সিটি করপোরেশন–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগকে ঘিরে ৬৫ কোটি টাকার গোপন চুক্তির অভিযোগ রাষ্ট্রীয় প্রশাসনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। নিয়োগ নয়—এই প্রক্রিয়াকে অনেকেই সরাসরি নিলাম ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করছেন। প্রশ্ন উঠছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ কি এখন আর যোগ্যতার ভিত্তিতে নয়, দরদাতার দামে বেচাকেনা হচ্ছে? অনুসন্ধান সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সদ্য অব্যাহতি পাওয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ ভুঁইয়া–কে কেন্দ্র করেই এই নিয়োগ প্রক্রিয়ায় চলে অস্বাভাবিক তৎপরতা। অভিযোগ রয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই নির্দিষ্ট একজনকে ওই পদে বসাতে কোটি টাকার লেনদেনের রূপরেখা ও চুক্তিভিত্তিক সমঝোতা চূড়ান্ত করা হয়েছিল। সূত্রগুলো জানায়, এই বিপুল অর্থ কোনো সংশ্লিষ্ট আমলার ব্যক্তিগত তহবিল থেকে আসেনি। বরং

প্রভাবশালী ব্যবসায়িক ও শিল্পগোষ্ঠীই এই নিয়োগে বিনিয়োগ করেছে—এমন অভিযোগ উঠেছে। উদ্দেশ্য একটাই, প্রশাসনের গুরুত্বপূর্ণ চেয়ারে নিজেদের পছন্দের লোক বসিয়ে প্রকল্প অনুমোদন, নীতিগত সুবিধা এবং প্রশাসনিক নীরবতা নিশ্চিত করা। বিশেষজ্ঞদের মতে, গাজীপুরের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক বিষয় নয়। এটি একটি সিস্টেম্যাটিক নিয়োগ বাণিজ্যের নগ্ন উদাহরণ। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজস্ব সংস্থা এবং বিভিন্ন নিয়ন্ত্রক দপ্তরেও একই ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। কোথাও ৫০ কোটি, কোথাও ১০০ কোটি—এমনকি ১৫০ থেকে ২০০ কোটি টাকার ‘বিনিয়োগের’ গুঞ্জনও প্রশাসনিক অঙ্গনে প্রকাশ্য আলোচনার বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা