বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫
     ৪:৩০ অপরাহ্ণ

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ | ৪:৩০ 63 ভিউ
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তব্য বিকৃত করার অভিযোগে এ মামলা দায়ের করেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মূল বিতর্কের কেন্দ্রবিন্দু ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির একটি ভাষণ। ওই ভাষণে তিনি ওয়াশিংটনে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, 'আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেসম্যান-উইমেনদের উৎসাহ দেব।' প্রায় ৫০ মিনিট পর একই ভাষণে তিনি আরও বলেন, 'এবং আমরা লড়াই করবো। আমরা প্রাণপণ লড়াই করবো।' তবে, বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি আলাদা বক্তব্য একত্রে

জুড়ে প্রচার করা হয়। সেখানে দেখানো হয়, ট্রাম্প বলছেন, 'আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমরা লড়াই করবো। আমরা প্রাণপণ লড়াই করবো।' ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা নথি অনুযায়ী, ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্যিক কার্যক্রমসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন। ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, বিবিসি ‘ইচ্ছাকৃতভাবে ও প্রতারণামূলক উপায়ে’ মার্কিন প্রেসিডেন্টের ভাষণ কাটাছেঁড়া করে মানহানি করেছে। মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, বিবিসি তার ৬ জানুয়ারি ২০২১-এর ভাষণ উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করে জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, 'তারা (বিবিসি) আমার কথাগুলো চুরি করেছে এবং পরিবর্তন করেছে। এরইমধ্যে বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে। স্বীকার করেছে, এভাবে সম্পাদনার ফলে একটি 'ভুল ধারণা' তৈরি হয়েছিল। এতে এমন

মনে হতে পারে যে, ট্রাম্প সরাসরি 'সহিংসতা বা মারামারির আহ্বান জানিয়েছিলেন'। তবে, ক্ষতিপূরণের দাবিকে প্রত্যাখ্যান করেছে সংবাদমাধ্যমটি। দাবি, মানহানির কোনো ভিত্তি নেই। গত মাসে সমালোচনার জেরে ভুল স্বীকার করে পদত্যাগ করেন মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস। এতেও ক্ষোভ কমেনি মার্কিন প্রেসিডেন্টের। বিবিসি'কে বামপন্থি প্রোপাগান্ডা প্রতিষ্ঠান বলে আখ্যা দেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাতানো নির্বাচনে জামায়াতকে ক্ষমতায় বসানোর নীল নকশা কি চূড়ান্ত? ইসলামে নারীদের শীর্ষ পদে যাওয়ার সুযোগ নেইঃ জামায়াত এর নারী বিভাগের শীর্ষ নেত্রী শেখ হাসিনার সময় বাংলাদেশ এগিয়ে যাচ্ছিলো, এখন নেপালও অবজ্ঞা করে: অধ্যাপক ইমতিয়াজ জামায়াতের বিরুদ্ধে পরিকল্পিত ভোটার স্থানান্তরের অভিযোগ: আসনভিত্তিক তথ্য চায় বিএনপি ছুটির দিনগুলোতে ভ্রমণকারীরা আশা করেননি যে সমুদ্র সৈকত এতটা সুন্দর হবে গণভোট—জনগণের কণ্ঠ, নাকি আগে থেকেই লেখা উত্তরের উপর সিলমোহর? যখন এক প্রশ্নে বহু সিদ্ধান্ত গুঁজে দেওয়া হয়, The Persecution Report accountability in Bangladesh under the interim administration led by Nobel laureate Muhammad Yunus. কর্মজীবী নারীকে ‘পতিতা’র সঙ্গে তুলনা: জামায়াত আমিরের নিঃশর্ত ক্ষমা দাবি প্রগতিশীল শিক্ষক সমাজের মুম্বাই হামলার কারিগররা এখন ঢাকায় ঢালাও ভিসা সুবিধায় পাকিস্তান থেকে ঝাঁকে ঝাঁকে ঢুকছে জঙ্গি, নীরব প্রশাসন! জামিন পাওয়ার পরও যদি জেলগেট থেকেই আবার ভুয়া মামলা দিয়ে গ্রেফতার করা হয় ঘুষের বিনিময়ে দেশ বিক্রির রাজনীতির নামই ছিল বিএনপি–জামায়াত জুলাই–আগস্টে আওয়ামী লীগ ও ছাত্রলীগের যারা শহীদ হয়েছেন, তাদের বিষয়ে সুশীল সমাজ চুপ কেন? Bail, Then Re-Arrested: Prison Gates Turned Into Tools of Political Vengeance গ্যাস সংকটে ক্ষুব্ধ জনতা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বাঙালি জাতির মুক্তির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ডাকে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান Biased Election, Broken Democracy এক সপ্তাহে ৮ বার অগ্নিসংযোগ: মিরসরাইয়ে ‘টার্গেট’ হিন্দু পরিবার, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে জাফরাবাদের রাজধানীতে ভুয়া ডিবি পরিচয়ে যুবলীগ নেতাকে তুলে নিয়ে রাতভর পৈশাচিক নির্যাতন: ১০ লাখ টাকা মুক্তিপণের অভিযোগ