ক্রেতা দেখলেই মরার ভান ভেড়ার, দামে রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ January, ২০২৬

ক্রেতা দেখলেই মরার ভান ভেড়ার, দামে রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ January, ২০২৬ |
ক্রেতা কাছে এলেই মাটিতে লুটিয়ে পড়ে নিথর হয়ে যাওয়ার অভিনব কৌশলের কারণে চীনের এ কটি মেষশাবক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল হয়ে গেছে। মাত্র ১০ দিনের এই মেষশাবককে নেটিজেনরা নতুন নাম দিয়েছেন। এটি এখন ‘ড্রামা কুইন ল্যাম্ব’ নামে পরিচিতি পেয়েছে। এজন্য এটির রেকর্ড দামেও বিক্রির প্রস্তাব করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উত্তর-পশ্চিম চীনের নিংশিয়া অঞ্চলের শিজুইশান শহরের পিংলুও কাউন্টির বাওফেং টাউনের ঝংফাং গ্রামের বাসিন্দা কৃষক জিন শিয়াওলিন জানান, তিনি চারটি মেষশাবক স্থানীয় বাজারে বিক্রি করতে নিয়ে গিয়েছিলেন। এর মধ্যে তিনটি ৪২০ ইউয়ানে বিক্রি হলেও চতুর্থটি সবাইকে হতবাক করে দেয়। কেউ কাছে এলেই বা

স্পর্শ করতে চাইলে মেষশাবকটি হঠাৎ মাটিতে পড়ে নিথর হয়ে যায়। দেখে মনে হয় যেন মরে গেছে। প্রথমে ক্রেতারা একে অসুস্থ ভেবে কিনতে রাজি হননি। কিন্তু আশ্চর্যের বিষয়, মানুষ চলে গেলেই মেষশাবকটি চুপচাপ উঠে দাঁড়িয়ে আবার স্বাভাবিকভাবে হাঁটাচলা শুরু করে। এমনকি এটি শিশুদের প্রতিই কেবল বন্ধুসুলভ আচরণ করে। জিন শিয়াওলিন স্থানীয় গণমাধ্যম নিংশিয়া অবজারভেশনকে বলেন, শেষ পর্যন্ত আমি এটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসি। এটা এতটাই মানুষের মতো আচরণ করে! কাউকে আসতে দেখলেই শুয়ে পড়ে মরে যাওয়ার ভান করে। প্রতিদিন মানুষ শুধু ওকে দেখতেই আসে, কেউ কেউ ফোন করে খোঁজও নেয়। তিনি বলেন, এত আদুরে একটা প্রাণী আমি কীভাবে একে বিক্রি করতে পারি? জিনের এক আত্মীয়

সামাজিক যোগাযোগমাধ্যমে মেষশাবকটির ভিডিও পোস্ট করার পরই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওগুলোতে দেখা যায়, বিভিন্ন পরিস্থিতিতে নাটকীয়ভাবে ‘মরে যাওয়ার অভিনয়’ করছে মেষশাবকটি। একাধিক প্ল্যাটফর্মে এসব ভিডিও ইতোমধ্যে এক কোটির বেশি ভিউ পেয়েছে এবং একটি অ্যাকাউন্টেই ৩২ হাজারের বেশি ফলোয়ার জুটেছে। ভাইরাল হওয়ার পর কেউ কেউ মেষশাবকটি কিনতে ১ লাখ ৩০ হাজার ইউয়ান পর্যন্ত প্রস্তাব দিলেও জিন তা প্রত্যাখ্যান করেন। এ দাম যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকার সমান। জিন জানান, তিনি মেষশাবকটি বিক্রি করতে চান না। বরং এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্থানীয় বিশেষ পণ্য প্রচারের পরিকল্পনা করছেন। এদিকে আশপাশের গ্রাম থেকে অনেক মানুষ জিনের বাড়িতে ভিড় করছেন ‘ড্রামা কুইন’ মেষশাবকটি একনজর

দেখার জন্য। অনলাইনে প্রতিদিনই অসংখ্য মানুষ তাকে দেখতে আসার অনুমতি চাইছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের