কর্মজীবী নারীকে ‘পতিতা’র সঙ্গে তুলনা: জামায়াত আমিরের নিঃশর্ত ক্ষমা দাবি প্রগতিশীল শিক্ষক সমাজের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬

কর্মজীবী নারীকে ‘পতিতা’র সঙ্গে তুলনা: জামায়াত আমিরের নিঃশর্ত ক্ষমা দাবি প্রগতিশীল শিক্ষক সমাজের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬ |
বাংলাদেশের সকল কর্মজীবী নারীকে ‘পতিতা’র সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এই মন্তব্যকে ‘চরম ন্যাক্কারজনক, কুরুচিপূর্ণ এবং মানবাধিকারের প্রকাশ্য অবমাননা’ হিসেবে আখ্যা দিয়ে সংগঠনটি তার নিঃশর্ত ও প্রকাশ্য ক্ষমা প্রার্থনার দাবি তুলেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সংগঠনের দপ্তর সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুব আলম প্রদীপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ডা. শফিকুর রহমানের মন্তব্যটি কেবল নারীর প্রতি বিদ্বেষমূলক নয়, বরং এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর স্বাধীনতাবিরোধী ভূমিকা এবং তাদের সাম্প্রদায়িক মানসিকতারই এক

ধারাবাহিক প্রতিফলন। প্রগতিশীল শিক্ষক সমাজ মনে করে, এই ধরনের বক্তব্য বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগেও জামায়াত নেতা শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-কে ‘বেশ্যাখানা’ বলে যে ধৃষ্টতা দেখিয়েছিলেন, তা স্মরণ করিয়ে দিয়ে বিবৃতিতে বলা হয়, এটি নারীবিদ্বেষী ও মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতের কদর্য রাজনৈতিক দর্শনেরই একটি অংশ। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বিবৃতিতে উল্লেখ করা হয়, "এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রম, ত্যাগ ও রক্তের বিনিময়ে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের মা-বোনদের পাকিস্তানী বাহিনীর হাতে তুলে দিয়েছিলো এই জামাত-শিবির গোষ্ঠী।" তাই কর্মক্ষেত্রে কর্মরত নারীদের প্রতি এমন কুরুচিপূর্ণ মন্তব্যকে শুধু শিষ্টাচারবহির্ভূতই নয়, বরং নারীর প্রতি জামায়াতে ইসলামীর প্রাতিষ্ঠানিক বিদ্বেষ ও অবমাননার নগ্ন

প্রকাশ হিসেবে দেখছে সংগঠনটি। এদিকে, ডা. শফিকুর রহমানের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন নারী অধিকার সংগঠন, সাংস্কৃতিক কর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এর তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, দেশের নারীরা যখন শিক্ষা, চিকিৎসা, প্রশাসন থেকে শুরু করে উৎপাদন ব্যবস্থা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তখন এ ধরনের মন্তব্য তাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার একটি সুগভীর চক্রান্ত। প্রগতিশীল শিক্ষক সমাজ দেশের সকল নারী-পুরুষকে এই নারীবিদ্বেষী, নির্যাতনকারী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার

আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিনামূল্যের প্রাথমিক শিক্ষায় যুক্ত হলো পরীক্ষা ফি — গরিব শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ধীপ্রার মৃত্যুর জন্য দায়ী ও হত্যা ধামাচাপা দেওয়া কুশীলবদের দেশ ছাড়ার চেষ্টা শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার খুলনায় মসজিদে ঢুকে অস্ত্রধারীদের গুলি: আইএসআই-এর ফর্মুলায় পাকিস্তানের পথে হাঁটছে বাংলাদেশ? কাজ না করেই ১২ কোটি টাকা তুলে নিল ঠিকাদার, জড়িত এলজিইডির দুই প্রকৌশলী আজ আন্তর্জাতিক গোসল দিবস তুরস্কের সোনালী প্রজন্মকে স্তব্ধ করে জিতল অস্ট্রেলিয়া ‘মনোবল হারালে চলবে না’, মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ব্রাজিল কোচ ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা