ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়
তেহরানে খামেনির শোক র্যালিতে লাখো মানুষের ঢল
মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’
আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিনিয়োগকারীদের ঝোঁক সোনার দিকে, দাম ছাড়াল ৫,৫০০ ডলার
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান এবং ডলারের মান কমে যাওয়ার প্রভাবে বৈশ্বিক বাজারে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। নিরাপদ বিনিয়োগের খোঁজে থাকা বিনিয়োগকারীরা ব্যাপকভাবে সোনায় আশ্রয় নেওয়ায় প্রতি আউন্সের দাম ৫,৫০০ ডলারের গণ্ডি পেরিয়েছে।
বৃহস্পতিবারের লেনদেনে এই মূল্যবান ধাতু আরও শক্ত অবস্থান নেয়। বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম ২০ শতাংশের বেশি বেড়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম দ্রুতগতির উত্থান হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য বাজারে উদ্বেগ বাড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন ডলারের দুর্বলতা, যা সাধারণত পণ্যমূল্য—বিশেষ করে সোনার—দাম বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক ঝুঁকির
সময়ে সোনা বরাবরই বিনিয়োগকারীদের কাছে আস্থার প্রতীক। ২০২৫ সালে এই ধাতুর দাম প্রায় দুই-তৃতীয়াংশ বেড়েছিল, যা বৈশ্বিক রাজনীতি ও বাণিজ্য ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রতিফলন বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এদিকে সরকারি বন্ডের মতো প্রচলিত নিরাপদ সম্পদের প্রতি আগ্রহ কমে যাওয়াও সোনার বাজারকে চাঙা করেছে। উন্নত দেশগুলোর বাড়তে থাকা ঋণঝুঁকি বিনিয়োগকারীদের বিকল্প নিরাপদ সম্পদের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে, এশিয়ার শেয়ারবাজারে দিনটি শুরু হয় চাপের মধ্যে দিয়ে। তবে পরবর্তী সময়ে কিছু সূচকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেখা যায়। জাপানের নিক্কেই সূচক সামান্য বেড়েছে, একই সঙ্গে হংকং ও সাংহাইয়ের বাজারেও সীমিত অগ্রগতি লক্ষ্য করা গেছে।