ভ্রমণে কঠোর নীতিমালা, পর্যটন শিল্পে ধসের শঙ্কায় আমেরিকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬

ভ্রমণে কঠোর নীতিমালা, পর্যটন শিল্পে ধসের শঙ্কায় আমেরিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬ |
অ্যামেরিকা ভ্রমণের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বাধ্যতামূলক করার প্রস্তাব আন্তর্জাতিক পর্যটনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে ট্রাভেল এক্সপার্টরা। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (WTTC) প্রায় ৫ হাজার নিয়মিত আন্তর্জাতিক ভ্রমণকারীর ওপর পরিচালিত এক জরিপের ভিত্তিতে জানিয়েছে, প্রস্তাবিত নিয়ম কার্যকর হলে ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় ভ্রমণকারীদের একটি বড় অংশ অ্যামেরিকায় যাওয়ার আগ্রহ হারাতে পারেন। জরিপে অংশ নেওয়া প্রায় এক-তৃতীয়াংশ উত্তরদাতা বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য জমা দিতে বাধ্য করা হলে তারা অ্যামেরিকায় ভ্রমণে কম আগ্রহী হবেন। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের হিসাব অনুযায়ী, এতে অ্যামেরিকার পর্যটন খাতে প্রায় ১৫.৭ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় বাড়তে পারে। সম্ভাব্য এক পরিস্থিতিতে ২০২৬ সালে

ভিসা ওয়েভারের আওতায় থাকা দেশগুলো থেকে আগত পর্যটকের সংখ্যা ৪.৭ মিলিয়ন পর্যন্ত কমতে পারে, যা ২৩ শতাংশ হ্রাসের সমান। WTTC সভাপতি গ্লোরিয়া গেভারা বলেছেন, এ ধরনের নীতি অ্যামেরিকাকে বৈশ্বিক ভ্রমণ বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে দিতে পারে এবং ১ লাখ ৫০ হাজারের বেশি কর্মসংস্থানকে ঝুঁকিতে ফেলতে পারে। তার মতে, অনেক ভ্রমণকারী সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য চাওয়াকে ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন এবং বিকল্প গন্তব্য বেছে নিতে পারেন। বর্তমানে ESTA ব্যবস্থারের মাধ্যমে ৪০টিরও বেশি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ৯০ দিনের কম সময়ের জন্য অ্যামেরিকায় ভ্রমণ করতে পারেন। প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে এই প্রক্রিয়ায় অতিরিক্ত ব্যক্তিগত তথ্য যুক্ত হবে, যা আন্তর্জাতিক ভ্রমণ প্রবাহে প্রভাব ফেলতে পারে বলে

আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ