পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ |
পাকিস্তানি গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগের অভিযোগে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) এক অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আসাম রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। শনিবার (১৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন নজরদারি ও প্রাথমিক তদন্তের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কুলেন্দ্র শর্মা। পুলিশ সূত্রে জানা গেছে, কুলেন্দ্র শর্মা পাকিস্তানের একটি গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং তাদের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহ করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তার মোবাইল ফোন ও ল্যাপটপ থেকে বেশ কিছু সন্দেহজনক তথ্য উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, কিছু

তথ্য মুছে ফেলা হয়েছে। সোনিতপুর জেলার উপ-পুলিশ সুপার (ডিএসপি) হরিচরণ ভুমিজ জানান, শর্মার পাকিস্তানের সঙ্গে যোগাযোগের বিষয়ে সন্দেহ জোরালো হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। এনডিটিভি জানিয়েছে, অবসরের আগে কুলেন্দ্র শর্মা তেজপুর বিমানঘাঁটিতে জুনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এই ঘাঁটিতে সুখোই-৩০ যুদ্ধবিমান স্কোয়াড্রনসহ গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ রয়েছে। তিনি ২০০২ সালে বিমানবাহিনী থেকে অবসর নেন। পরে স্বল্প সময়ের জন্য তেজপুর বিশ্ববিদ্যালয়েও কাজ করেন। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির নতুন সংস্করণ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার কুলেন্দ্র শর্মাকে শনিবার আদালতে হাজির করার কথা বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়