সৌদিতে যে শর্তে মদ কিনতে পারবেন বিদেশিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫

সৌদিতে যে শর্তে মদ কিনতে পারবেন বিদেশিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫ |
যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এমবিএসের নেতৃত্বে কয়েক বছর আগে থেকে বিভিন্ন খাতে কঠোর বিধিনিষেধ থেকে বের হতে শুরু করে সৌদি আরব। এরই অংশ হিসেবে একে একে সিনেমা হল, নারীদের একা বিদেশ ভ্রমণ, স্কুলে সংগীত শিক্ষক নিয়োগসহ নেওয়া হয় নানা উদ্যোগ। দেশটিতে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সব বাসিন্দার জন্য নিষিদ্ধ রয়েছে মদ কেনা ও পান করা, তবে শর্তসাপেক্ষে মদ কেনার অনুমতি দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। এনডিটিভি জানায়, দেশটিতে বসবাস করা অমুসলিম অভিবাসীরা কিছু বিষয় মেনে মদ কিনতে পারবেন। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, মদ কিনতে চাওয়া অভিবাসীকে অবশ্যই ধনী হতে হবে। তার মাসিক আয় ন্যূনতম ৫০ হাজার রিয়াল হতে হবে। রাজধানী রিয়াদে আছে দেশটির একমাত্র মদের দোকান। সেখানে মাসিক

আয়ের সনদপত্র দেখিয়ে মদ কেনা যাবে। গত বছর রিয়াদে প্রথম মদের দোকান চালু হয়। তখন এর ক্রেতা ছিল শুধু বিদেশি কূটনীতিকরা। এবার দেশের কর্ম খাতে মেধাবী অভিবাসী বাড়াতে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। দেশটি রিয়াদকে বিনিয়োগ ও বাণিজ্যের একটি প্রতিযোগিতামূলক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে। মদের বিষয়ে সরাসরি ঘোষণা দিতে অসম্মতি জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়