ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫

ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫ |
প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে দুই দশকে খেলেছেন ৮৭৯টি ম্যাচ। ৯১২ বার ব্যাটিংয়ে নামার পর ৯১৩তম বারে এসে এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হলেন সাকিব আল হাসান। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) নিজের অভিষেক ম্যাচে প্রথমবারের মতো ‘রিটায়ার্ড আউট’ হয়ে মাঠ ছাড়তে হলো বিশ্বসেরা অলরাউন্ডারকে। তবে সাকিবের এমন দিনেও রোমাঞ্চকর এক জয় পেয়েছে তার দল এমআই এমিরেটস। রোববার শারজায় এমআই এমিরেটস ও শারজাহ ওয়ারিয়র্সের ম্যাচে ঘটে এই ঘটনা। ১৬তম ওভারে ১২ বলে ১৬ রান করা সাকিবকে কৌশলগত কারণে মাঠ থেকে তুলে নেয় টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় নামানো হয় অধিনায়ক কাইরন পোলার্ডকে। বাংলাদেশের ক্রিকেটে এর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে এমন আউট

হয়েছিলেন কেবল সানজামুল ইসলাম (২০১৯ বিপিএলে)। সাকিবের ত্যাগের সুফল অবশ্য পোলার্ড দিতে পারেননি। মাত্র চার রান করেই প্যাভিলিয়নে ফিরেছেন। কিন্তু আসল কাজটা করে দিয়েছেন রোমারিও শেফার্ড। শেষ দিকে এই ক্যারিবিয়ানের অপরাজিত ৩১ রানের ঝোড়ো ইনিংসে ৮ উইকেটে ১৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় এমিরেটস। ১৮৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে শারজাহ ওয়ারিয়র্সের টম কোলার-ক্যাডমোর (৫১) ও সিকান্দার রাজা (৬৪) দলকে জয়ের পথেই রেখেছিলেন। তবে বল হাতে সাকিব ছিলেন নিজের ছায়া হয়ে। ২ ওভারে ২৭ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য শারজাহর প্রয়োজন ছিল ১১ রান। ক্রিজে ছিলেন অভিজ্ঞ ফিনিশার দীনেশ কার্তিক, আর বল হাতে এমিরেটসের ত্রাতা সেই শেফার্ড। স্নায়ুচাপের এই মুহূর্তে

কার্তিককে ফিরিয়ে এবং নিয়ন্ত্রিত বোলিংয়ে এমিরেটসকে ৪ রানের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন শেফার্ড। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরাও হয়েছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম