ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি
প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে
টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ
রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি
রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা
বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু
ডিএমপির সব থানার ওসি বদলি, পরিবর্তন ১৩ ডিসি পদেও
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনে রদবদল চলছে। এবার একযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ওসি পদে পরিবর্তন এসেছে। লটারির মাধ্যেমে কে কোন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন সেটি চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও ডিসি পদ মর্যাদার ১৩টি পদেও পরিবর্তন আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলি ও পদায়নের ব্যাপারে আদেশ দেন। এছাড়া পৃথক আদেশে ডিএমপির ডিসি পদ মর্যাদার ১৩টি পদেও পরিবর্তন এসেছে।
এর আগে বিভিন্ন জেলার আওতাধীন ৫২৭ থানার ওসি চূড়ান্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লটারি করে ওসিদের নির্বাচন করা হয়। তাদের মধ্যে নতুন মুখ ৭৪ জন। সারাদেশে
মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর আগে ২৬ নভেম্বর এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে পদায়ন করা হয়।
মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর আগে ২৬ নভেম্বর এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে পদায়ন করা হয়।





