ঘৃণ্য এই হত্যাকাণ্ডের বিচার করবে বাংলাদেশ ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫

ঘৃণ্য এই হত্যাকাণ্ডের বিচার করবে বাংলাদেশ !

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫ |
তুরাগ নদীতে ছাত্রলীগ কর্মী মমিনের লাশ: রাষ্ট্রীয়-পৃষ্ঠপোষকতায় হত্যাকান্ডের বিরুদ্ধে ছাত্রলীগের গভীর ক্ষোভ ও প্রতিবাদ আজকের অস্থির ও অরাজক বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আরেকটি নির্মম হত্যাকাণ্ড আমাদের গভীর ক্ষোভে শোকাহত করেছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শেষে মিছিল করে ফেরার পথে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কর্মী মমিন খানকে পরিকল্পিতভাবে খুন করে তুরাগ নদীতে লাশ ফেলা রাখা হয়। এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি বাংলাদেশের তরুণ শক্তিকে নির্মূল করার ঘৃণ্য রাজনৈতিক নাশকতা। বাংলাদেশ ছাত্রলীগ এই বর্বর, নৃশংস এবং কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্রলীগের একজন কর্মীর রক্ত বিন্দুমাত্র বৃথা যাবে না। যারা এই হত্যার সাথে জড়িত, যারা পৃষ্ঠপোষক, তারা অরাজকতা

ছড়িয়ে দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়। দখলদারের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করে সকল অপরাধীকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে। মমিন খানের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। তাঁর ত্যাগ আমাদের সংগ্রামকে আরও দৃঢ় করবে, আমাদের প্রতিরোধকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশের রাজপথে গণতন্ত্র ও ন্যায়ের জন্য, সংগঠনের প্রতিটি কর্মী মমিনের রক্তের ঋণ শোধ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা মমিন খানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর