হংকংয়ে আগুন নিহতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ কমপক্ষে ২০০ জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫

হংকংয়ে আগুন নিহতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ কমপক্ষে ২০০ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫ |
হংকংয়ে গত প্রায় আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮-এ পৌঁছেছে বলে জানিয়েছেন শহরটির নিরাপত্তা প্রধান। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, বহুতল কয়েকটি ভবন নিয়ে গঠিত যে আবাসিক কমপ্লেক্সে আগুন লেগেছিল, সেখানকার প্রায় ২০০ বাসিন্দার এখনো কোনো সন্ধান মেলেনি। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ৩২ তলা উচ্চতার ৮টি ভবনসমৃদ্ধ ওয়াং ফুক কোর্টে আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যেই পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। প্রায় দুই দিনের প্রচেষ্টা আজ শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসে। সংবাদ সম্মেলনে হংকংয়ের নিরাপত্তা প্রধান ক্রিস ট্যাং বলেন, ‘ভবনের ভেতরে পুলিশ আরও তল্লাশি চালালে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।’ নিহত ১২৮ জনের মধ্যে এখন পর্যন্ত ৩৯

জনের পরিচয় নিশ্চিত করা গেছে। আগুন লাগার সময় কমপ্লেক্সের ফায়ার অ্যালার্ম সঠিকভাবে কাজ করেনি বলেও তিনি জানান। উদ্ধার কাজ শেষ হয়েছে; এতে ১২ জন দমকলকর্মীসহ মোট ৭৯ জন আহত হয়েছেন। ট্যাং বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ভবনের ভেতরের তাপমাত্রা কমানো। পরিবেশ নিরাপদ হলেই পুলিশ প্রমাণ সংগ্রহ ও তদন্ত শুরু করবে।’ ৪৬০০-এর বেশি মানুষ বসবাস করত এই আবাসিক কমপ্লেক্সে, যা সংস্কারকাজের জন্য বাঁশের কাঠামো ও সবুজ জালে ঘেরা ছিল। পুলিশের ধারণা, নির্মাণকাজে অনিয়ম ও অনিরাপদ সামগ্রী ব্যবহারের কারণেই অগ্নিকাণ্ড ঘটতে পারে। এ ঘটনার জন্য সন্দেহভাজন হিসেবে নির্মাণ কোম্পানির তিনজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯৪৮ সালে একটি গুদামে আগুন লেগে ১৭৬ জনের মৃত্যু হওয়ার

পর হংকংয়ে আর কোনো অগ্নিকাণ্ডে এত প্রাণহানি ঘটেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে