শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ৪৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ November, ২০২৫

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ৪৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ November, ২০২৫ |
ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চলতি সপ্তাহে শ্রীলঙ্কায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১০ জন এবং নিখোঁজ রয়েছেন আরও ২১ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) এই তথ্য জানিয়েছে। ডিএমসির তথ্যমতে, নিহতদের অধিকাংশই মধ্যাঞ্চলের চা-বাগান অধ্যুষিত জেলা বদুল্লার বাসিন্দা। এই এলাকায় গভীর রাতে পাহাড়ি ঢাল ধসে ঘরবাড়ির ওপর পড়ে। এতে একঘরে অন্তত ২১ জন মাটি চাপা পড়ে প্রাণ হারান। একই ধরনের ভূমিধসে নুয়ারা এলিয়া জেলায় আরও চারজন নিহত হয়েছেন। বাকি মৃত্যুগুলো দেশের অন্যান্য বন্যাকবলিত এলাকায় ঘটেছে। শতাধিক বাড়িঘর ধ্বংস, আশ্রয়কেন্দ্রে ১ হাজার ৮০০ পরিবার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, বন্যা ও কাদাধসে ৪২৫টির বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার

জন্য প্রায় ১ হাজার ৮০০ পরিবারকে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রীলঙ্কার বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ উঁচু স্থানে সরে যেতে সতর্ক করা হয়েছে। শ্রীলঙ্কায় বর্তমানে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর মৌসুম চলছে। এর পাশাপাশি দেশের পূর্বাঞ্চলে অবস্থানরত একটি নিম্নচাপের কারণে বৃষ্টিপাত আরও তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া বিভাগ জানায়, শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় বৃহস্পতিবার ২৫০ মিলিমিটার পর্যন্ত প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। চলতি সপ্তাহে আবহাওয়া-সংক্রান্ত প্রাণহানির সংখ্যা গত বছরের জুনের পর সর্বোচ্চ বলে জানিয়েছে ডিএমসি। গত বছর জুনে ভারী বৃষ্টিতে দেশটিতে ২৬ জনের মৃত্যু

হয়। এর আগে গত ডিসেম্বরে বন্যা ও ভূমিধসে ১৭ জন প্রাণ হারান। অতীতের ভয়াবহ বন্যার স্মৃতি চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা শ্রীলঙ্কায় হয়েছিল ২০০৩ সালের জুন মাসে। সেই দুর্যোগে দেশজুড়ে ২৫৪ জন মানুষের প্রাণহানি ঘটে। শ্রীলঙ্কায় সেচকাজ ও জলবিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশ মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরশীল। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে দেশটিতে আরও ঘন ঘন বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস