কড়াইল বস্তিতে আগুন: দুর্ঘটনা নয়, পরিকল্পিত ধ্বংসযজ্ঞের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫

কড়াইল বস্তিতে আগুন: দুর্ঘটনা নয়, পরিকল্পিত ধ্বংসযজ্ঞের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ |
রাজধানীর কড়াইল বস্তিতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়—বরং পরিকল্পিতভাবে বস্তি উচ্ছেদ ও দখলের প্রচেষ্টা হিসেবে এই আগুন লাগানো হয়েছে। বাসিন্দারা জানান, দুপুরে একটি উকিল নোটিশ দেওয়ার পর রাতেই হঠাৎ বস্তির একাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে হাজারো মানুষের ঘরবাড়ি ছাই হয়ে যায়। তাদের অভিযোগ, যে এলাকায় উচ্ছেদের নোটিশ ছিল, আগুনও শুরু হয়েছে ঠিক সেই এলাকা থেকেই। ক্ষতিগ্রস্তরা প্রশ্ন তুলেছেন— “বস্তির জায়গা দখল করতে চায় কারা?” স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এই এলাকায় বড় ধরনের বাণিজ্যিক প্রকল্প নেওয়ার পরিকল্পনা চলছে, আর সেই জায়গা খালি করতেই ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ড ঘটছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুনের কারণ এখনো নিশ্চিত নয়।

তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান। এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসন ও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল