জঘন্য রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার অষ্টম শ্রেনীর ছাত্র! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ November, ২০২৫

জঘন্য রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার অষ্টম শ্রেনীর ছাত্র!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ November, ২০২৫ |
মানবাধিকার ও শিশু অধিকারের চরম লঙ্ঘন! ১৪ বছরের স্কুলছাত্রকে ‘মিথ্যা অভিযোগে’ কারাগারে পাঠালো অবৈধ ইউনুস সরকার! জঘন্য রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার অষ্টম শ্রেনীর ছাত্র! ১৪ বছর বয়সী ইমরান হোসেন ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার এখন বার্ষিক পরীক্ষা দেওয়ার কথা, কিন্তু আজ সে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী! কারণ? ড. ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকার তাকে ‘ছাত্রলীগ কর্মী’ সাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে। গত সোমবার গভীর রাতে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়। ৫০-৬০ জন অজ্ঞাতপরিচয় আসামির সাথে ৬ নম্বর আসামি করা হয়েছে এই ১৪ বছরের শিশুটিকে। ইমরানের বাবা, যিনি নিজেও কোনো রাজনীতি করেন না, পরীক্ষার প্রবেশপত্র নিয়ে থানায় গিয়েও কোনো ফল পাননি। তিনি

আজ দ্বারে দ্বারে ঘুরছেন। ইমরানের বাবার প্রশ্ন, "সবার ছেলে-মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমার ছেলেটা কেন কারাগারে? কোনো প্রমাণ ছাড়া তাকে ফাঁসানো হয়েছে।" এটি স্পষ্টতই একটি শিশু অধিকারের লঙ্ঘন! একজন শিক্ষার্থীকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিয়ে তার শিক্ষাজীবন নষ্ট করা এবং তাকে বিচারিক প্রক্রিয়া ছাড়াই বন্দী রাখা – এটাই কি এই অবৈধ সরকারের নতুন ‘বিচার’? এই ঘটনা প্রমাণ করে মিথ্যা মামলা ও হয়রানি অবৈধ ইউনুস সরকারের একমাত্র অস্ত্র। জুলাই জঙ্গিহামলার মাধ্যমে ক্ষমতা দখল করা সুদখোর ইউনুসের কাছে মানবাধিকারের কোন মূল্য নেই। আমরা অবিলম্বে নিরপরাধ ছাত্র ইমরান হোসেনের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের