সীতাকুণ্ডে আওয়ামী লীগের দোসর আখ্যায় পূজারত সাংবাদিকের ওপর মব হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫
     ৫:১৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডে আওয়ামী লীগের দোসর আখ্যায় পূজারত সাংবাদিকের ওপর মব হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫ | ৫:১৪ 85 ভিউ
সীতাকুণ্ডে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মব সন্ত্রাসের মাধ্যমে মণ্ডপে পূজারত এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবির সম্পৃক্ত আসাদের সন্ত্রাসী বাহিনী। গুরুতর আহত অবস্থায় ওই সাংবাদিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ১৯শে অক্টোবর, রোববার রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড পৌরসভার রেলগেট এলাকায় শ্যামাপূজা মণ্ডপের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক লিটন কুমার চৌধুরী (৪৫) দৈনিক জনকণ্ঠ পত্রিকার সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়ি পৌরসদরের রেলগেট এলাকায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় সন্ত্রাসীরা লিটন কুমার চৌধুরীকে ঘিরে মারধর করছেন। এ সময় তাকে আওয়ামী লীগের দালাল বলে

গালিগালাজ করা হয়। পুলিশ জানায়, মারধরের পর রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লিটন চৌধুরীর ছেলে রাকেশ চৌধুরী বলেন, রাতে বাবা বাড়ির পাশে শ্যামা পূজার মণ্ডপে পূজা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে তার উদ্দেশে গালাগাল করতে থাকে এবং হামলা চালায়। হামলাকারীরা বাবার মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেয়। হামলায় বাবার মাথায় গুরুতর আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন। সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এস এম ফোরকান আবু বলেন, মব তৈরি করে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা নিন্দনীয়। ভিডিও ফুটেজে হামলাকারীদের চেহারা

স্পষ্ট দেখা গেছে। আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী বলেন, শ্যামাপূজার মণ্ডপ থেকে ধরে নিয়ে সাংবাদিক লিটন কুমার চৌধুরীকে পিটিয়ে গুরুতর আহত করে আসাদ বাহিনী। তার মোবাইল ও নগদ ৪৫ হাজার টাকাও ছিনতাই করে নিয়ে যায়। আমরা আসাদসহ তার বাহিনীর অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করছি। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, রক্তাক্ত অবস্থায় কয়েকজন যুবক সাংবাদিক লিটন চৌধুরীকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ যুক্তরাষ্ট্র, দুবাই ও আজারবাইজান: সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার ১২ হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য! সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today