আগামী বছর ঈদ কবে, জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ October, ২০২৫

আগামী বছর ঈদ কবে, জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ October, ২০২৫ |
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। অর্থাৎ বাংলাদেশে হতে পারে পরদিন ২০ ফেব্রুয়ারি। দেশটির অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, আগামী বছর ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যাবে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার। তবে ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে। ফলে সে সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে। এ কারণে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারই রমজানের প্রথম দিন ধরা হচ্ছে। আল-জারওয়ান আরও বলেন, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন এবং শুক্রবার ২০ মার্চ হবে শাওয়াল মাসের প্রথম দিন তথা ঈদুল ফিতর। সেই অনুযায়ী, বাংলাদেশে ঈদ হতে

পারে ২১ মার্চ। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি, যারা ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখার চেষ্টা করবে। ইসলামিক মাসগুলো নির্ধারিত হয় হিজরি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী, যা পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের ১২ মাসব্যাপী আবর্তনের উপর ভিত্তি করে তৈরি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের রমজানে রোজার সময়সীমা অঞ্চলভেদে ভিন্ন হবে। রমজানের শুরুর দিকে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতসহ অনেক আরব দেশে রোজার সময় প্রায় ১২ ঘণ্টা হবে। মাসের শেষ দিকে তা ধীরে ধীরে ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে। সূত্র: আল-আরাবিয়া

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান