চাঁদাবাজি করার সময় জনতার হাতে আটক বৈছার দুই কেন্দ্রীয় নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫

চাঁদাবাজি করার সময় জনতার হাতে আটক বৈছার দুই কেন্দ্রীয় নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫ |
খুলনা খাদ্য বিভাগের ওএমএস পয়েন্টে চাঁদাবাজি করার সময় বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের দুই সমন্বয়ককে আটক করেছে পুলিশ। আজ ১৪ই অক্টোবর, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এ ঘটনা ঘটে। আটক দুই চাঁদাবাজ হলেন- বৈছার খুলনার যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ও যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি। সৈয়দ আব্দুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার বাসিন্দা মুরাদ আলীর ছেলে এবং আশিকুর রহমান একই এলাকার বাসিন্দা আজমলের ছেলে। জানা গেছে, আশিক ও আব্দুল্লাহ নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে খাদ্য বিভাগের ওএমএস-এর ডিলার আবুল কালাম আজাদের প্রতিষ্ঠান খান ট্রেডার্সে গিয়ে কাছে চাঁদা চান। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তারা খালিশপুর থানা

পুলিশের হেফাজতে রয়েছে। দুই চাঁদাবাজকে পুলিশে দেওয়ার সময় সেখানে খাদ্য বিভাগের উপ-খাদ্য পরিদর্শক শাকিব আহমেদ উপস্থিত ছিলেন। ওএমএস ডিলার আবুল কালাম আজাদ বলেন, আমরা ১৫ জন নতুন ডিলার নিয়োগ পাওয়ার পর থেকেই তারা চাঁদা দাবি করে আসছে। গত সপ্তাহেও ১ হাজার টাকা নিয়ে গেছে। ওদের দাবি প্রতি সপ্তাহে ৫ হাজার টাকা। এটা না দিলে হুমকি দিতো। আজও এসে টাকা দাবি করে। এরপর উপস্থিত গ্রাহকরা তাদের ধরে পুলিশে তুলে দেয়। খাদ্য বিভাগের উপ-খাদ্য পরিদর্শক শাকিব আহমেদ বলেন, চাঁদা দাবি করার সময় জনতা হাতেনাতে দুই বৈছা নেতাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় আমিও সেখানে উপস্থিত ছিলাম। বৈছার খুলনা মহানগরের সদস্য সচিব জহিরুল তানভীর বলেন,

চাঁদাবাজির সময় আটক দুজন নানা অনিয়মের অভিযোগে কমিটি থেকে বহিষ্কৃত ছিলেন। এখন তো কমিটিও নেই। তাদের অন্যায়ের দায়ভার সংগঠন মেনে নেবে না। এ ধরনের চাঁদাবাজিসহ অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ আশা করেন তিনি। খালিশপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন বলেন, বাস্তুহারা মোড়ে ওএমএস ডিলারের দোকানে সকাল সাড়ে ৯টার দিকে আটক দুই যুবক চাঁদা দাবি করলে স্থানীয়রা তাদের ধরে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ পরে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় ডিলার আবুল কালাম আজাদ বাদী হয়ে আটক দুই জনের নামে চাঁদাবাজির মামলা করেছেন। আটককৃতদের নামে আর কোনও থানায় মামলা আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত